1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী শুকুন্দী ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী মনোহরদী উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান রবীন  ১১ বছর মানুষের পাশে ছিলাম, থাকতে চাই আগামীতেও দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে বর্নির মন্দিরে মন্দিরে জাহাঙ্গীর কবির মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে লড়তে চান মুক্তার হোসেন মোল্লা

এবারের নির্বাচন ফ্রি-ফেয়ার ক্রেডিবল ইলেকশন হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আবুলহাসনাত
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯৫ Time View

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,“এবারের নির্বাচন ফ্রি-ফেয়ার ক্রেডিবল ইলেকশন হবে।”

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃহত্তর ফরিদপুরের ৫টি জেলার সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে ব্রিফং কালে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এবারের নির্বাচন ফ্রি-ফেয়ার ক্রেডিবল ইলেকশন হবে।”আর এটা সম্ভব হবে শুধু আমাদের প্রশাসন না আপনাদের সবার সহযোগিতায়। আপনারা সব সময় সহযোগিতা করে আসছেন এবার আরো বেশী সহযোগিতা করবেন।”

“এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোট নিয়ে কোন ধরনের কোনো শঙ্কা নেই। শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দিতে প্রস্তুত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।ভোট কারচুপির কোনো শঙ্কা নেই। আপনারা সহযোগিতা করবেন।

তিনি আরও বলেন, ‘নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে হবে। এটা একটা ক্রেডিবল ইলেকশন হবে।’
বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যে জায়গায় যে রকম ব্যবস্থা নেয়ার, ওই ধরনের প্রস্তুতি আমাদের নেয়া হয়েছে।তাই সব কয়টি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। কয়েকটি জায়গার ড্রোনের ব্যবস্থা করা হয়েছে এটা একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!