1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ আজ ফরিদপুরে জরুরি বিদ্যুৎ বিভ্রাট : জুম্মার নামাজের সময় থাকবে বিদ্যুৎ সরবরাহ  মুকসুদপুরে শিক্ষিকা সুইটি হকের অশ্লীল ভিডিও ভাইরাল প্রবাসী স্বামীর অর্ধকোটি টাকা আত্মসাৎ করে একতরফা তালাকের অভিযোগ আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, মূলহোতাসহ গ্রেফতার ৩ সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ পালিত এনডিসি থেকে ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান: মধুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ফরিদপুরের নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম চট্টগ্রামে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ ও সমাবেশ চরভদ্রাসনে পুলিশকে আহত করে পালানো সেই কবির খান ঢাকায় গ্রেপ্তার

যারা নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, তারাই “না” ভোটের পক্ষে” জুনায়েদ মাহমুদ

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ Time View

জাতীয় যুব শক্তি ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক জোনায়েদ মাহমুদ বলেছেন, ২৪ পরবর্তী যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই প্রত্যাশার বাস্তবায়নে জুলাই সনদ বাস্তবায়ন করা জরুরী। আর সে লক্ষ্যে গণভোটে অংশ নিয়ে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করতে হবে। তিনি জানান, সর্বত্রই মানুষের ইতিবাচক সাড়া পাচ্ছি। মানুষ পরিবর্তন চায়, পুরোনো সিস্টেম ভাংতে চায়।

এসময় তিনি দাবী করেন, যারা নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, তারাই কেবল “না” ভোটে পক্ষে থাকবে।
আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর শহরে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার-প্রচারণা চালানোর সময় তিনি এ কথা বলেন।


ফরিদপুর শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে অবস্থিত জুলাই স্মৃতি ফলক থেকে তাদের এই কার্যক্রম শুরু করে। পরবর্তীতে তারা শহরের ইমাম উদ্দিন চত্তর, জনতা ব্যাংকের মোড়, ফলপট্টি, নিউ মার্কেটসহ বিভিন্ন অলিতে গলিতে ব্যাপক প্রচার প্রচারণা চালায়। প্রচারণার অংশ হিসেবে তারা সর্বসাধারণের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন।


এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তি, ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব সাইম হোসেন, মুখ্য সংগঠক মো. রাকিবুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ সোহেল সরদার, যুগ্ন সদস্য সচিব মহিউদ্দিন খলিফা রিফাত, এনামুল হক দুলাল ও সায়েম ইসলাম সহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!