1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২৫২ Time View

ফরিদপুর প্রেসক্লাবে কার্যনির্বাহী কমিটি ‌২০২৬ এর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ‌রাতে ‌ফরিদপুর প্রেসক্লাবের ‌ মরহুম এডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে ‌নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দকে ‌শপথ বাক্য পাঠ করান ‌প্রধান নির্বাচন কমিশনার এম এ সালাম ও নির্বাচন কমিশনার মঞ্জুয়ারা সপ্না।

শপথ গ্রহণের পরে কার্যনির্বাহী কমিটির প্রথম সভা ‌অনুষ্ঠিত হয়। ‌সভার শুরুতেই বিএনপি চেয়ারপারসন ‌‌ও দেশনেত্রী ‌ বেগম খালেদা জিয়ার ‌ রুহের মাগফেরাত কামনা করে ‌এক মিনিট ‌ নীরবতা পালন করা হয়।

নির্বাহী কমিটির সভায় ‌গঠনতন্ত্রের আলোকে প্রেসক্লাব পরিচালনা এবং ক্লাবের আগামী দিনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া ‌আগামী দিনে ‌ক্লাবের ‌উন্নয়নমূলক কার্যক্রমে ‌অংশগ্রহণ করার জন্য ক্লাবের সদস্যদের প্রতি ‌‌আহ্বান জানানো হয়।
কার্যনির্বাহী কমিটির ‌পরবর্তী পর্বে ‌সহ-সভাপতি ও সদস্য পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়।

এই নির্বাচনে শুধুমাত্র কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ভোটাধিকার প্রয়োগ করেন।‌

নির্বাচন শেষে ‌সহ-সভাপতি পদে শেখ মনির হোসেন প্রথম ‌ আশরাফুজ্জামান দুলাল দ্বিতীয় ‌‌এবং নুরুল ইসলাম আনজু ‌ তৃতীয় স্থান অধিকার করেন।

এছাড়া সদস্য পদে ‌‌বিকে শিকদার সজল প্রথম,মানিক কুমার দাস দ্বিতীয়,মোহাম্মদ রুহুল আমিন তৃতীয়, নির্মল কুমার বিশ্বাস নয়ন চতুর্থ, এস এম ‌রুবেল পঞ্চম ‌এবং এস এম জাহিদ ‌‌ ষষ্ঠ স্থান অধিকার করেন।
নির্বাচন পরিচালনা করেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ‌ কবিরুল ইসলাম সিদ্দিকী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর প্রেসক্লাবের ‌সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!