1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে ডেভিল হান্ট ফেজ-২, ৪৮ ঘণ্টায় ৫৮ জন গ্রেপ্তার

আবুলহাসনাত
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৩১১ Time View

সরকার ঘোষিত ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে গত ৪৮ ঘণ্টায় মোট ৫৮ জনকে গ্রেপ্তার করেছে ফরিদপুর জেলা পুলিশ। নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ও চুরিসহ বিভিন্ন অভিযোগে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান “এজহার নামীয়, নিয়মিত মামলার আসামী, ওয়ারেন্ট ভুক্ত আসামী ও অন্যান্য অপরাধে সব মিলিয়ে গত ৪৮ ঘন্টায় ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যহত থাকবে।”
প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে একই অভিযানের অংশ হিসাবে এই ৪৮ ঘন্টার পূর্ববর্তী ৭২ ঘণ্টায় ফরিদপুর জেলায় আরও ৯৩ জনকে গ্রেপ্তার করেছিল ফরিদপুর জেলা পুলিশ।
তবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!