1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে সাংবাদিক গৌতম দাসের ‌মৃত্যুবার্ষিকী পালিত

আবুলহাসনাত
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৩১৪ Time View

ফরিদপুর প্রেসক্লাবের সাবেক পাঠাগার সম্পাদক ‌ও সাহসী সাংবাদিক গৌতম দাসের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

আজ সোমবার (১৭ নভেম্বর) ‌সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট ‌শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে ‌গৌতম দাসের প্রতিকৃতিতে‌ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর এক মিনিট নীরবতা পালন এবং পরে আলোচনা সভা ‌অনুষ্ঠিত হয়। ‌

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ‌কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে ‌এবং সাধারণ সম্পাদক ‌মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক  নির্মলেন্দু চক্রবর্তী শঙ্কর, ফরিদপুর প্রেসক্লাবের ‌সদস্য শফিকুল ইসলাম মনি, শাহাদাত হোসেন তিতু, মফিজুর রহমান শিপন ও এসএম মনিরুজ্জামান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা সাহসী সাংবাদিক গৌতম দাসের জীবন ও কর্ম তুলে ধরে আলোচনা করেন।

বক্তারা বলেন, গৌতম দাসের লেখায় সমাজের বাস্তব চিত্র ফুটে উঠেছে। অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় সত্য সংবাদ প্রকাশ করতেন।‌ সাধারণ মানুষের পক্ষে কথা বলতেন। আর তাই ‌একটি সত্য খবর প্রকাশ করে ২০০৫ সালের ১৭ নভেম্বর সন্ত্রাসীরা তাকে তার কার্যালয়ে ‌নির্মমভাবে হত্যা করে। তার মৃত্যুতে ‌দেশ একজন ‌‌সাহসী সাংবাদিককে হারিয়েছে। যদিও পরবর্তীতে এ হত্যাকাণ্ডের বিচার হয়েছে ও আসামিরা গ্রেপ্তার হয়েছে।

বক্তারা সাংবাদিক গৌতম দাসের ‌আত্মার শান্তি কামনা করেন। একই সাথে আগামী দিনে ‌সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি আবরার নাদিম ইতুসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!