1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় প্রধান শিক্ষক গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৩৩৯ Time View

ফরিদপুর মুসলিম মিশন গ্রানাডা স্কুলের প্রধান শিক্ষক শাহরিয়ার আহমেদ খান নিজামি (৫০) ইয়াবা ও গাঁজা সহ ভ্রাম্যমান আদালতের অভিযানে গ্রেফতার হয়েছেন। এ ঘটনায় দায়েরকৃত মামলায় মোবাইল কোর্টে তাকে পনের দিনের সাজা প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উপস্থিতিতে সম্প্রতি শহরের গুহ লক্ষিপুর মহল্লায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আতিকুর রহমানের নেতৃত্বে
মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় জনৈক রতন ঢালীর রিকশা গ্যারেজের সামনে থেকে ইয়াবা সেবনরত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে পঞ্চাশ গ্রাম গাঁজা ও পাঁচ পিস ইয়াবা পাওয়া যায়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান মোবাইল কোর্টে শাহরিয়ার আহমেদ খান নিজামিকে ১৫ দিনের কারাদণ্ড ও একশো টাকা অর্থদণ্ড প্রদান করেন। এরপর তাঁকে কারাগারে প্রেরণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন বলেন, ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় আসামিকে ইয়াবা এবং গাজা সেবনরত অবস্থায় গ্রেফতার করে পনের দিনের কারাদণ্ড ও একশো টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন কোতোয়ালি থানায়। মামলা নং- ৯৯/২৫।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী জানান, কক্সবাজারের উখিয়াতে চাকরিকালীন সময় তিনি মাদকদ্রব্যের নেশাশক্ত হয়ে পড়েন।
এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে বসে ধূমপান করেন বলে অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!