1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে ডিজিটাল সম্মেলন কক্ষ ‌ও সুবিধা ভোগীদের সরঞ্জাম ‌দিলেন জেলা প্রশাসক

আবুলহাসনাত
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩৩৬ Time View

ফরিদপুর সদর উপজেলায় নবনির্বিত ‌ উপজেলা ডিজিটাল পরিষদ সম্মেলন কক্ষ ‌ও উপকার ভোগীদের মধ্যে ‌বিভিন্ন সরঞ্জাম ‌ হস্তান্তর করলেন জেলা প্রশাসক‌‌ কামরুল হাসান মোল্লা।
তিনি মঙ্গলবার ‌ফরিদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে এডিপির আওতায়  নবনির্মিত ডিজিটাল  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ উদবোধন করেন এবং শিক্ষা প্রতিষ্ঠান,  কমিউনিটি ক্লিনিক,  কৃষক ও আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগীদের শিক্ষা উপকরণ,  ভেন্ডিং মেশিন, সেলাই মেশিন,  বীজ ও কীটনাশক স্প্রে মেশিন বিতরন  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত হয়ে উপকারভোগীদের মাঝে উপকরণ  বিতরণ করেন।

জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার এর ত্রাণ তহবিল থেকে  ৫টি বালিকা বিদ্যালয়কে ৫টি স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন, ২১টি কমিউনিটি ক্লিনিককে ১০টি স্যাটেলাইট ক্লিনিককে বহনযোগ্য আসবাব ও চিকিৎসা সরঞ্জাম, চরাঞ্চলের ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে স্কুল ড্রেস, কেডস,স্মার্ট টিভি, শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী, ৭৫ জন কৃষককে ৭৫টি স্প্রে মেশিন, ১৫ জন দু:স্থ মহিলাকে আত্মকর্মসংস্থান এর জন্য ১৫টি সেলাইমেশিন, ৫০ জন আশ্রয়ণ প্রকল্পের নিবাসীকে ৭ ধরণের রবি মৌসুমের সব্জির বীজ বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপজেলার সকল দপ্তর প্রধান,  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, স্কুল- কলেজের শিক্ষক, ছাত্র ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, ” জেলা প্রশাসনের বিভিন্ন বরাদ্দ হতে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানে বরাদ্দ দেয়া হয়েছে, ছাত্রদের সহনশীলতা,  শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে কাজ করার জন্য অনুরোধ জানান,জেলা প্রশাসনের ৩ বছর মেয়াদি পরিকল্পনায় প্রত্যেক উপজেলায় নিড বেসিসে একশন প্ল্যান করা হয়েছে, চরাঞ্চলের জন্য স্পেশাল ব্যবস্থা নেয়া হচ্ছে।
সবাইকে উপজেলা পরিষদের আওতায় সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন প্রধান অতিথি।”

উপজেলার ৩৯টি প্রতিষ্ঠান ও ১৪০ জন উপকারভোগীর নিকট বিভিন্ন সরঞ্জাম প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!