1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

ফরিদপুরে ‘কাচ্চি ভাই’কে লাখ টাকা জরিমানা

শহর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৩৭১ Time View

ফরিদপুরে ‘কাচ্চি ভাই’কে লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাবার তৈরির কাজে নিষিদ্ধ কেমিক্যাল ও কাপড়ে ব্যবহারকৃত লাল রং খাবারের সাথে মিশিয়ে এবং অস্বাস্থ্য পরিবেশের অপরাধে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা প্রদান করেন।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের আলিপুরের মোড় নিউমার্কেট এলাকায় অবস্থিত ওই রেস্টুরেন্টে অভিযান চালিয়ে জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান।

আদালত সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে ‘কাচ্চি ভাই’নামক খাবারের রেস্টুরেন্টে খাবার তৈরির কাজে নিষিদ্ধ কেমিক্যাল ও কাপড়ে ব্যবহারকৃত লাল রং খাবারের সাথে মিশিয়ে এবং অস্বাস্থ্যকর পরিবেশের অপরাধে নিরাপদ খাদ্য আইনে ‘কাচ্চি ভাই’রেস্টুরেন্টকে এক লাখ টাকা অর্থদন্ড করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান বলেন, কাচ্চি ভাই রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, খাবার তৈরির কাজে নিষিদ্ধ কেমিক্যাল ও কাপড়ে ব্যবহারকৃত লাল রং খাবারের সাথে মিশিয়ে খাবার তৈরি করা হচ্ছে এবং অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করা যায়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইনে ‘কাচ্চি ভাই’রেস্টুরেন্টকে এক লাখ টাকা অর্থদন্ড করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!