1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

সদরপুরে এমপিওর দাবিতে বেসরকারি মহিলা কলেজ সদরপুর শিক্ষক কর্মচারীর মানববন্ধন

মোঃ রোকনুজ্জামান সদরপুর থেকে
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৪৬০ Time View

ফরিদপুরের সদরপুরে গত ৮ বছর ধরে এমপিও থেকে বঞ্চিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সদরপুর মহিলা কলেজ অর্নাস(পাশ) কোর্সের শিক্ষক ও কর্মচারীদের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে।

আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় মহিলা কলেজ সদরপুরের প্রবেশ গেটের সামনে বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম আয়োজিত মানববন্ধনে শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তারা অংশ নেন।

মহিলা কলেজ সদরপুরের গর্ভনিং বোর্ডের সভাপতি কাজী বদরুজ্জামান বদুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ মান্নান হাওলাদার, প্রভাষক মোঃ লিয়াকত আলী খান, শহিদুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান নুর, মোস্তাফিজুর রহমান, কামরুন্নাহার, সবিতা, ফারজানা কবির, মাহবুব আক্তার, সেলিনা আক্তার, আলোক সরকার, পিয়ন মোঃ খলিলুর রহমানক ও মোঃ কবির তালুকদার।

বক্তারা বলেন, বাংলাদেশে উচ্চশিক্ষা বিস্তারে এবং সরকারের জাতীয় শিক্ষানীতি-২০১০ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছেন বেসকরকারি কলেজ অনার্স-মাস্টার্স ও ডিগ্রি শিক্ষকরা। কিন্তু ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ না থাকায় তারা এমপিওভুক্ত হতে পারছেন না। ফলে সাড়ে তিন হাজার শিক্ষক মানবেতর জীবন যাপন করছেন।

বক্তারা অভিযোগ করেন, অনার্স-মাস্টার্সের শিক্ষকদের এমপিওভুক্তির না হওয়ায় মানবেতর জীবন যাপন করা শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করে তাদের ন্যূনতম মর্যাদা নিয়ে বেঁচে থাকা নিশ্চিত করতে মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা মহোদয় ব্যবস্থা নেবে বলে শিক্ষকরা আশা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!