1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

যৌতুকের দাবীতে স্ত্রীকে গরম খুন্তির ছ্যাকা

রাজবাড়ী প্রতিনিধি মোঃ জাহিদুর রহিম মোল্লা
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৪৪২ Time View
  • বালিয়াকান্দিতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

যৌতুকের দাবীতে দ্বিতীয় স্ত্রীকে গরম খুন্তির ছ্যাকা সহ নির্যাতন করার অভিযোগে সাবেক রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিমের চাচাতো ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) রাজবাড়ীর বালিয়াকান্দি আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন তার দ্বিতীয় স্ত্রী মোছাঃ মাধুরী হাকিম।

মামলার অভিযোগে বলেন, মাধুরী হাকিম সিনিয়র স্টাফ নার্স হিসেবে সরকারী চাকুরীজীবি মহিলা।  এহসানুল হাকিম সাধন মুসলিম হওয়ায় ইসলাম ধর্মের প্রতি অনুপ্রোনিত থাকায় সেই সুযোগে বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে প্রতারনার আশ্রয় নেয়। গত ২০২৩ সালের ১৭ মে ৯ লক্ষ ৭৮ হাজার ১ টাকা দেন মোহরানা ধার্য্যে মুসলিম শরাশরিয়তের বিধান মতে নোটারী পাবলিক ঢাকার মাধ্যমে বিবাহ হয়।

বিবাহের পর নগদ ৩ লক্ষ টাকা প্রদান করেন মাধুরী হাকিম। বিবাহের পর থেকে পর নারীতে আসক্ত হয়ে নেশা করে নগদ টাকা পয়সা, আসবাবপত্র ও স্বর্নের অলঙ্কারাদী সমস্ত নষ্ট করে ফেলে।

মাধুরীর গর্ভে থাকা পর পর ২টি সন্তান নষ্ট করে ফেলে। মাধুরী চাকুরীর সুবাদে বর্তমানে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং কমপ্লেক্সের ২য় তলায় বসবাস করে। তার একটি কন্যা সন্তান রয়েছে। গত ১৯ জুলাই বিকাল ৪ টার সময় নার্সিং কোয়াটারের ২য় তলায় ৫ লক্ষ টাকা যৌতুক দাবী করে। প্রস্তাবে রাজী না হলে মাধুরীর শরীরের পিঠের ডান থোরায় খুন্তি গরম করে আঘাত করে গুরুত্বর জখম করে। তারপর গরম খুন্তি দিয়ে ডান হাতে ছ্যাকা দেয়। যৌতুকের টাকা দিতে রাজী না হলে অন্যত্র যৌতুক নিয়ে বিবাহ করবে বলে চলে যায়।

বাদীর আইনজীবি শেখ সাইফুর হক বলেন, মামলাটি গ্রহণ করে আসামীর বিরুদ্ধে সমন জারীর আদেশ প্রদান করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!