1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে আন্তঃজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সম্মেলন পণ্ড

স্টাফ রিপোর্টার 
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৩৭৮ Time View

একাংশের নেতাকর্মীর বাধায় ফরিদপুরে পণ্ড হয়ে গেছে আন্তঃজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সম্মেলন। এ সময় সম্মেলন আয়োজকদের ‘আওয়ামী লীগপন্থি’ আখ্যা দেন তারা। তবে আয়োজকদের ভাষ্য, তারা আওয়ামী লীগ-বিএনপি বুঝেন না, বুঝেন শ্রমিকদের কল্যাণ।

শনিবার শহরের পুরোনো বাসস্ট্যান্ডের বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পৌর অডিটোরিয়ামে সম্মেলন হওয়ার কথা ছিল। ২৩ জুন হল ভাড়ার টাকাও পরিশোধ করা হয় পৌর কর্তৃপক্ষকে। এ অংশের নেতৃত্বে আছেন ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান শেখ মানা। তিনি জেলা শ্রমিক দলের একাংশের যুগ্ম সম্পাদক। এদিকে বৃহস্পতিবার একই স্থানে ‘প্রতিবাদ সভা ও বিক্ষোভ’ সমাবেশের আবেদন করেন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মো. আরিফ হাসান। ওই সভায় কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের অংশ নেওয়ার কথাও জানান তিনি।

আব্দুল মান্নান শেখ মানার ভাষ্য, বিরোধ এড়াতে শুক্রবার রাতে চৌধুরী নায়াব ইউসুফের সঙ্গে দেখা করেন। নায়াব ইউসুফ তাঁকে সম্মেলন পিছিয়ে দিতে অনুরোধ করেন। সব প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, জেলার বিভিন্ন জায়গা থেকে শ্রমিকরা আসবেন। এই অবস্থায় সম্মেলন স্থগিত সম্ভব নয়। তবে সীমিত পরিসরে করবেন।

শেখ মানা বলেন, ‘শ্রমিকরা শনিবার সকালে জড়ো হলে আরিফ হাসানসহ কয়েকজন সম্মেলনস্থলে এতে বাধা দিতে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আমাদের কাউকে মিলনায়তনে ঢুকতে দেয়নি।’

আরিফ হাসানের অভিযোগ, ‘অধিকাংশ শ্রমিক নেতাকে না জানিয়ে আওয়ামী লীগের দোসরদের নিয়ে সম্মেলনের মাধ্যমে পকেট কমিটি করতে চেয়েছিল। তারা আওয়ামীপন্থি, আমরা বিএনপিপন্থি। ১৫ বছর তারা লুটপাট করে খেয়েছে। নতুন করে লুটপাটের উদ্যোগ নিয়েছে। সাধারণ শ্রমিকদের নিয়ে তাদের প্রতিহত করেছি।’

এ বিষয়ে শেখ মানা বলেন, ‘কিছুদিন আগে তো বিএনপি বলে কাউকে খুঁজে পাওয়া যেত না, সবাই আওয়ামী লীগ ছিল। এখন আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা আওয়ামী লীগ-বিএনপি বুঝি না, শ্রমিকদের কল্যাণ বুঝি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!