1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী শুকুন্দী ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী মনোহরদী উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান রবীন  ১১ বছর মানুষের পাশে ছিলাম, থাকতে চাই আগামীতেও দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে বর্নির মন্দিরে মন্দিরে জাহাঙ্গীর কবির মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে লড়তে চান মুক্তার হোসেন মোল্লা

ফরিদপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আবুলহাসনাত
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৪৩০ Time View

”প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গিকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার” এই স্লোগানকে ধারণ করে ফরিদপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর সদর উপজেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে,(২৫ জুন) বুধবার বিকেলে সদর উপজেলা পরিষদ হলরুমে শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।

ফরিদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায় এর সভাপতিত্বে, সেমিনার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে নিরাপদ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল অভিবাসন নিশ্চিত করার জন্য জনসচেতনতা সৃজনের লক্ষ্যে নিরাপদ অভিবাসনের নিয়মাবলি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক ষষ্ঠীপদ রায়।

এসময় সদর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ ও প্রবাসী কর্মীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা বলেন, বৈধ প্রবাসীদের জন্য সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশী কর্মী বিভিন্ন দেশে বিভিন্ন কাজে নিয়োজিত আছেন। তারা অধিক মার্কিন ডলার রেমিটেন্স দেশে প্রেরণ করে থাকেন যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বক্তারা, দালালের মাধ্যমে বিদেশ গমনে নিরুৎসাহিত করেন। পরিশেষে, বিদেশে গিয়ে কেউ যাতে প্রতারিত না হয়, সে জন্য সকলকে সজাগ থেকে জেনেশুনে বিদেশ যেতে এবং নিরাপদ অভিবাসন ও প্রবাসী কর্মীদের কল্যাণ নিশ্চিতকল্পে সকলের সহযোগীতা কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!