1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

কুয়েটসহ শিক্ষা প্রতিষ্ঠানের অস্থিরতা নিয়ে আমরা উদ্বিগ্ন: শিক্ষা উপদেষ্টা

আবুলহাসনাত
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৪৬০ Time View

 অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেছেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (কুয়েট) সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের অস্থিরতা নিয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন। একটা অস্থিরতার মধ্যে দিয়ে পুরো সমাজ চলছে।

তিনি বলেছেন, একটা অস্থিরতার মধ্যে দিয়ে পুরো সমাজ চলছে। কোনো ব্যক্তি নিয়ে কথা বলবো না, পুরো প্রক্রিয়া নিয়ে কাজ করা হচ্ছে। তদন্ত কমিটি সবার সঙ্গে কথা বলছে। আশা করি— কয়েকদিনের মধ্যে সমাধান হবে।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে ফরিদপুর সাহিত্য পরিষদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠানে এসে শিক্ষা উপদেষ্টা এ কথা বলেন।

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিশৃঙ্খলা ও দাবি দাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে ড. সি আর আবরার বলেন, বিগত সময়ে ছাত্ররা যখনই কোনো দাবি উপস্থাপন করতেন, তখনই রাষ্ট্র ঝাপিয়ে পড়ত তাদের ওপর। এখন যেহেতু আগের পরিস্থিতি নেই, তাই সবাই একসঙ্গে তাড়াহুড়ো করে হয়তো দাবিগুলো তুলতে গিয়ে দেশে এমন পরিস্থিতি হচ্ছে। যা যথেষ্ট উদ্বিগ্নের বিষয়।

তিনি বলেন, আমরা ছাত্রদের আশ্বস্ত করছি যে তাদের দাবিগুলো সংবেদনশীলতার সঙ্গে দেখে নিয়ম ও আইনের মধ্যে থেকে উপযুক্ত সমাধানের চেষ্টা করবে সরকার।

সাহিত্য পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ফরিদপুর জেলা প্রশাসকের কনফারেন্স রুমে ‘আগামীর শিক্ষাঃ প্রেক্ষিত বর্তমান’ বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার।

সভায় জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে আরো বক্তব্য দেন— পুলিশ সুপার মো. আব্দুল জলিল, সাহিত্য পরিষদের সভাপতি প্রফেসর আলতাব হোসেন, সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন, স্কুল শিক্ষক রেজাউল মৃধা, সাহিত্য, সংস্কৃতি ও উন্নয়ন সংস্থার আহ্বায়ক তৌহিদুল ইসলাম স্টালিন, নন্দিতা সুরক্ষার সভাপতি তাহিয়াতুল জান্নাত রেমি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবরার নাদিম ইতু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!