1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে দৈনিক আমার দেশের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার 
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৪৫৭ Time View

দৈনিক আমার দেশের বিরুদ্ধে মেঘনা গ্রুপের মালিক আমি ফ্যাসিবাদের দোসর মোস্তফা কামাল কর্তৃক মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলার প্রতিবাদে ফরিদপুরে আমার দেশ পাঠক মেলার ‌ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ‌।
মানববন্ধন পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তারা আওয়ামী স্বৈরাচারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান ‌ মোস্তফা কামাল কর্তৃক ‌ আমার দেশের মজলুম সম্পাদক মাহমুদুর রহমানকে আসামি করে মামলা করায় তীব্র সমালোচনা করেন ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সভাপতিত্বে এবং দৈনিক আমার দেশ পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধ ‌ ইব্রাহিম হুসাইনের সঞ্চালনায় ‌,বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী, সাংবাদিক, আইনজীবীসহ অন্যান্য শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে মানববন্ধন এবং মানববন্ধন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় ।

এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, বাংলাভিশনেরএবং নয়া দিগন্তের ফরিদপুর জেলা প্রতিনিধি হারুন আনসারী রুদ্র, দৈনিক আমার দেশ পাঠক ফোরামের সভাপতি ‌ এবং ‌ ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মোঃ রাজিব হোসেন, এডভোকেট কবির হোসেন প্রমূখ ।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী তার বক্তব্য বলেন, মাহমুদুর রহমানের মত মজলুম সাংবাদিক শুধু বাংলাদেশে কেন পৃথিবীতে হাতে গোনা দু চারজন আছে কিনা আমার জানা নাই। অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহার না করলে আমরা আর তীব্র আন্দোলন গড়ে তুলবো।

আমার দেশ পাঠক মেলার ফরিদপুর জেলা সভাপতি রাজিব হোসেন তার বক্তব্যে বলেন, আজ আপনার চুরি এবং লুটপাটে বাঁধা পড়েছে বলে আপনি মামলা করছেন। যা করছেন ভারতের উস্কানিতে করছেন। এখনই সাবধান হয়ে যান। তাহলে পরবর্তীতে সারা দেশের মানুষ আরো কঠোর আন্দোলনে যাবে।
এ সময় ফরিদপুরের প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক আইনজীবী ‌ ‌‌সহ সকল শ্রেণী পেশার মানুষ ‌ তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বিগত দিনে মেঘনা গ্রুপের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং মাহমুদুর রহমানের বিরুদ্ধে ‌ অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের ‌দাবি জানান।
বক্তারা আরো বলেন, মাহমুদুর রহমানের মত একজন সম্পাদকের বিরুদ্ধে উদ্দেশ্য মূলকভাবে মেঘনা গ্রুপের চেয়ারম্যান ‌ মোস্তফা কামাল ‌ যে মামলা করেছে ‌ তা অত্যন্ত ‌ নিন্দনীয় ‌।অবিলম্বে তার বিরুদ্ধে ‌ মিথ্যে মামলা প্রত্যাহার করতে হবে। মেঘনা গ্রুপের সমালোচনা করে বলেন ‌ আওয়ামীলীগ আমলে ‌ মেঘনা ‌ গ্রুপ এর চেয়ারম্যান মোস্তফা কামাল এক লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে।
বক্তারা আরো বলেন, একজন সাংবাদিকের সংবাদ ‌ ভুল হলে ‌ এবং কোন সংবাদের ‌ আপত্তি থাকলে‌ প্রেস কাউন্সিলের মাধ্যমে আবেদন করতে হয় ‌ অথচ মেঘনা গ্রুপ ‌ সেটা উপেক্ষা করে ‌ আদালতে ‌ আমার দেশ পত্রিকার নামে ‌মামলা করেছেন ‌ এটা কোনভাবে মেনে নেয়া যায় না ‌। ‌

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!