1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় খাদ্যশস্যের জমি দখল করছে তামাক ‎ সদরপুরের সন্তান মীর সোলাইমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর একান্ত সচিব হলেন লক্ষীপাশার বনখেকো তেলাব উজাড় করে দিচ্ছে গোপালগঞ্জের বন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুকে সালথা উপজেলা শিক্ষক সমিতির শুভেচ্ছা জাতীয় স্বার্থই হবে কূটনীতির মূল ভিত্তি, বিশ্বে মর্যাদাপূর্ণ অবস্থান গড়তে চান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ‎ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন ফকির তাইজুর রহমান শামা ওবায়েদ রিংকু পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় সালথার সোনাপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ সালথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের অভিযান সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়নমূলক কাজ করতে চাই : ডঃ মোঃ ইলিয়াস মোল্লা কোটালিপাড়া পৌরসভার বর্জ্যে ক্ষতিগ্রস্ত মৎস অভয়াশ্রম

ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

আবুলহাসনাত
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৩২৭ Time View

ফরিদপুরে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় আমিরুল মৃধা (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে ওই যুবককে আরো ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ(২২ এপ্রিল মঙ্গলবার) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ আদেশ দেন।

যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি আমিরুল মৃধা জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের খরসূতি গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর শহরের দক্ষিণকালিবাড়ী মহল্লার পিয়ন কলোনী সংলগ্ন আকবর মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

আদালত সূত্রে জানা যায়, শিশুটির বাবা প্রবাসে থাকায় তার মা ফরিদপুর শহরের একটি মেসে রান্নার কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার সময় শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ী ফিরছিল। ২০২২ সালের ১৯ জুন বিকেল ৩টার দিকে আমিরুল শিশুটিকে চিপস দেবার লোভ দেখিয়ে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির মা ঘটনার পরের দিন আমিরুলকে একমাত্র আসামি করে একটি মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান গত ২০২৩ সালের ১৮ জানুয়ারি আমিরুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর মামলার দীর্ঘ শুনানি শেষে ঘটনার চার বছর পর মামলাটির রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণাকালে আদালতে আসামি হাজির থাকায় পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!