1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

আবুলহাসনাত
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৪৬৭ Time View

ফরিদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (রবিবার ১৩ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়৷

আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল, সিভিল সার্জন  মাহমুদুল হাসান, স্থানীয় সরকারের উপ-পরিচালক রওশন আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, ফরিদপুর প্রেসক্লাব  এর সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত বিভিন্ন বিষয় উত্থাপন করা হয়। এছাড়া ইউনিয়ন পর্যায়ে মাসিক উন্নয়ন কমিটি ও আইনশৃংখলা কমিটির সভা করার তাগিদ‌ দেওয়া হয়।সভায় বলা হয় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটছে তবে আরো উন্নতির সুযোগ আছে৷

এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আনার জন্য গত মাসে ১২৫ টি অভিযান পরিচালনা করে ৩২ জন  আসামীর বিরুদ্ধে ৩২টি মামলা দায়ের করা হয়৷ এরমধ্যে ৯টি নিয়মিত মামলা ও ২৩টি অনিয়মিত মামলা করা হয়৷

সভায় সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন পদক্ষেপ নেয়ার প্রয়োজনীতা  তুলে ধরে ‌ আলোচনা করা হয়। এছাড়া নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে সড়কে ট্রাফিক আইন যথাযথভাবে বাস্তবায়ন এবং রাস্তায় অনিবন্ধিত থ্রি-হুইলার চলাচল বন্ধের ব্যাপারে ও আলোচনা করা হয়। ফরিদপুর শহরের নদী তীরে অবৈধ বালু উত্তোলনের ব্যাপারে বেশি বেশি মোবাইল কোর্ট পরিচালনা করে শক্ত পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া আগামীকাল বাংলা নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসকের ‌পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!