1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

শহর প্রতিনিধি 
  • Update Time : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৪৬৫ Time View

ফরিদপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন। গুরুতর আহত ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ (বুধবার ২ এপ্রিল) বিকেলে সদর উপজেলার চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, সদর উপজেলার চাঁদপুর বাজার সংলগ্ন মাঠে দুপুরে ঈদ উপলক্ষে ক্রিকেট খেলার আয়োজন করা হয়। খেলায় চাঁদপুর গ্রামের বাসিন্দারা দুটি দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেন। খেলা চলাকালীন নজরুল ব্যাপারীর ছেলে বাদশার সঙ্গে আকিদুল শেখের ছেলে নাজমুলের বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় স্থানীয়রা দুজনকে শান্ত করে মিটমাট করে দেয়।

বিকেলে ওই ঘটনার জের ধরে বাদশা ও নাজমুলের পরিবারের সদস্যরা এবং আত্মীয়স্বজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হন। গুরুতর আহত ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) শেখ আহাদুজ্জামান বলেন, জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি আরও বলেন, লিখিত অভিযোগ পেয়েছি আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!