1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত ৬০ গোপালগঞ্জে সরকারি সেবায় এআই প্রযুক্তির প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আইজিপি শিক্ষাবৃত্তি পেল ফরিদপুরের ১০ কৃতী শিক্ষার্থী গোপালগঞ্জে পাষণ্ড বাবার হাতে টানা ৭ দিন ধ’র্ষিতা নিজ কন্যা! ফরিদপুরে ময়লার স্তূপে কুকুরের টানাটানি, উদ্ধার হলো নবজাতকের মরদেহ বীরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়লো ব্রিজ, আহত ৫ মুকসুদপুরে ইজিবাইক চালক শহিদুলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত টেকসই ভবিষ্যতের অঙ্গীকার: ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ মহোৎসব

আমরা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য রাজনীতি করি : নায়াব ইউসুফ

আবুলহাসনাত
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৫৪৪ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ঢাকা উত্তর মহানগর মহিলা দলের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন,আমরা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য রাজনীতি করি। অসহায় নারীদের সাবলম্বী করতে চাই। তাদের পাশে থাকতে চাই। বিএনপি’র নেতাকর্মীরা মানুষের পাশে আছে, থাকবে। আপনাদের যে কোনো প্রয়োজনে বিএনপিকে পাশে পাবেন।


আজ দুপুরে গেরদা ইউনিয়নের ২৭ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগি অঙ্গসংগঠনের আয়োজনে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশনা অনুযায়ী সাধারণ জনগণের মাঝে ঈদ উপহার বিতরণ কালে তিনি এসব কথা বলেন। এসময় স্থানীয় শতাধিক মানুষের মাঝে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

একই দিনে ১১ নং গেরদা ইউনিয়নের কোতয়ালী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ মো. রফিকুল ইসলামের (রানু মিয়া) আয়োজনে স্থানীয় শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।


এই দুই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করেন ঢাকা উত্তর মহানগর মহিলা দলের আহ্বায়ক ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!