1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে রহিমা ফাউন্ডেশনের ইফতার মাহফিল ও মিলন সভা 

স্টাফ রিপোর্টার 
  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৬৮৫ Time View

‘শিকড়ের টানে শিকড়ে ফেরা’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে মানবিক উদ্যোগ রহিমা ফাউন্ডেশনের আয়োজনে আজ শুক্রবার ফরিদপুর শহরের হাবেলী গোপালপুরস্থ খান মঞ্জিলে অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল ও মিলন সভা ২০২৫।

মো. আজিজুর রহমান খান রাজনের সভাপতিত্বে এতে আলোচনায় অংশগ্রহণ করেন মো. লিয়াকত আলী খান লাভলু, মো. মামুনুর রহমান খান মামুন, মোহাম্মদ সাইদুর রহমান পনির, মো. পলাশ খান, মো. শিমুল খানসহ প্রমুখ।

মোহাম্মদ সাইদুর রহমান পনির বলেন, মো. আতাউর রহমান খান ছিলেন কৃষি কর্মকর্তা। তার স্ত্রী রহিমা খানম ছিলেন একজন দরদী ও মহিয়সী নারী। তিনিসহ সকল মৃত আত্নীয়স্বজন এবং সর্বপরি সকল মৃত মুসলমান কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা, জীবিত আত্নীয় স্বজন বিশেষ করে অসুস্থ্য আত্নীয়দের পাশে দাড়ানো এবং সকল আত্নীয়দের সহিত সুসম্পর্ক বজায় রাখা ও তা ক্রমান্তয়ে বৃদ্ধির উদ্যোগকে সামনে নিয়ে রহিমা ফাউন্ডেশন প্রতিষ্ঠা এবং সে উদ্যোগকে সামনে রেখেই আজকের এই ইফতার মাহফিল ও মিলন সভার আয়োজন।

মো. লিয়াকত আলী খান লাভলু বলেন, ছোট ছোট উদ্যোগ বাস্তবায়ন থেকেই বড় কিছু অর্জন সম্ভব। মো. মামুনুর রহমান খান মামুন বলেন, দানের ক্ষেত্রে আত্নীয়র হক আগে। কেননা এতে ছওয়াব দুটি। প্রথমত আত্নীয়তা রক্ষার ছোয়াব দ্বিতীয়ত দানের ছোয়াব।

মো. আজিজুর রহমান খান রাজন রহিমা ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনার পাশাপাশি রহিমা ফাউন্ডেশনকে এগিয়ে নিতে সকলের সহযোগীতামূলক পরামর্শ কামনা করেন। সভাশেষে মৃতদের পক্ষ থেকে সদগায়ে জারিয়া হিসাবে রহিমা ফাউন্ডেশনের পক্ষ থেকে চরভদ্রাসন আল-জামিয়াতুস সালাফিয়্যাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আবু সাআদ আব্দুল্লাহ শাহীনের হাতে একটি ফ্যান তুলে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!