1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী শুকুন্দী ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী মনোহরদী উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান রবীন  ১১ বছর মানুষের পাশে ছিলাম, থাকতে চাই আগামীতেও দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে বর্নির মন্দিরে মন্দিরে জাহাঙ্গীর কবির মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে লড়তে চান মুক্তার হোসেন মোল্লা

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আবুলহাসনাত
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৪৮৭ Time View

পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইয়াছিন কবির,স্থানীয় সরকার ফরিদপুরের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম, ফরিদপুর পুলিশ সুপার মো.আব্দুল জলিল, ফরিদপুর জেলা এন এসআই এর যুগ্ম পরিচালক অমিত বড়ুয়া, জেলা বিএনপির আহবায়ক এডভোকেট‌ সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন পলাশ ‌, জুলফিকার হোসেন জুয়েল, সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন “ আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত চানমারি ঈদগাহ মাঠে সকাল ৭:৩০ এ অনুষ্ঠিত হবে। যেখানে ইমামতি করবেন চকবাজার জামে মসজিদের ইমাম সাহেব। অন্যদিকে সকাল ৭:৪৫ মিনিটে চকবাজার জামে মসজিদ এবং সকাল ৮:০০ টায় মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের জামাতে জরুরি প্রয়োজনে মেডিকেল টিম ও ফায়ার সার্ভিস বিদ্যমান থাকবে। এছাড়া ঈদের সময় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সজাগ থাকবে এবং পুলিশের টহল টিম থাকবে। সকল ধরনের পটকা ও আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে এবং কেউ পটকা, আতশবাজি এবং উচ্চস্বরে গান-বাজনা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঈদের পূর্বে পরিবহন সেক্টরগুলো যাতে বাসের ভাড়া সহ যাতায়াত ভাড়া বৃদ্ধি না করে সে জন্য খেয়াল রাখা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!