1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরের সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ এর সহধর্মিণী মৃত্যুতে দোয়া ও ইফতার মাহফিল

আবুলহাসনাত
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৪৩১ Time View

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ এর সহধর্মিণী ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের মা চৌধুরী শায়লা কামালের মৃত্যুতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের আয়োজনে ময়েজউদ্দিন স্কুল মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, চৌধুরী কামাল ইউসুফের কন্যা সাদাফ ইউসুফ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, এতো মানুষ জীবন দিল গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য সেই অধিকার নিয়ে কিন্তু আবার ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। একটি বিশেষ গোষ্ঠী নির্বাচনকে পিছিয়ে দেবার জন্য, গণতন্ত্রকে ব্যাহত করার জন্য, বাংলাদেশী সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য দেশীয় বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। প্রয়োজনে আরেকটিবার আমাদের লড়াই করতে হবে, এটা হবে আমাদের শেষ লড়াই। বাংলাদেশের গণতন্ত্রের প্রতিষ্ঠার লড়াই, ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই। আর সেই লড়াই আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন। পরে চৌধুরী শায়লা কামালের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ছাড়াও সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!