1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে পেসেন্ট পয়েন্ট লি.-এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক অসহায় রোগী পেলেন চিকিৎসাসেবা ননীক্ষীর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা ঈদুল আজহা উপলক্ষে ভোগনগরে ভিজিএফ চাল বিতরণ “জুলাই সনদ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে” ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন সদরপুরে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ

ফরিদপুরে যৌনকর্মিদের মৌলিক অধিকার ও বিভিন্ন চ্যালেঞ্জ উত্তরণের উপায় নিয়ে সভা

স্টাফ রিপোর্টার 
  • Update Time : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৩৮২ Time View

যৌনকর্মিদের মৌলিক অধিকার ও নিরাপত্তাসহ বিভিন্ন চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে ফরিদপুর শহরের রথখোলা যৌনপল্লির পিএচডি সূখপাখি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২০ মার্চ রথখোলা যৌনপল্লীর সংলগ্ন সূখপাখি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

পিএচডি সূখপাখি সেন্টার ফরিদপুর এর মেডিকেল এ্যাসিটেন্ট মুনজিরা খাতুন এর সঞ্চালনায় সভায় ফরিদপুর ব্লাস্ট এর সমন্বয়কারী শিপ্রা গোস্বামী, সাংবাদিক সবুজ দাস, কোতয়ালী থানা পুলিশের এসআই কবির আহমেদসহ এ্যাডভোকেট, পুলিশ সদস্য ও যৌনপল্লীর নেত্রীরা এ সভায় অংশ নেন।

সভায় মৌলিক মানবাধিকার থেকে যৌনকর্মীদের বঞ্চিত হওয়ার কথা তুলে ধরে বক্তারা বলেন-এ সকল জনগোষ্ঠীর ন্যায্য আধিকার, স্বাস্থ্য সুরক্ষা ও সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা মূলক সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি তারা নানা ভাবে নির্যাতিত হচ্ছে সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের মাধ্যমে।

এ সময় একজন মানুষ হিসেবে তাদের মৌলিক অধিকার ও নিরাপত্তা প্রদানে সমাজের সকলের দায়িত্ব থাকা উচিত মন্তব্য করে বক্তারা তাদের অধিকার নিশ্চিতে সমাজের প্রতিটি ক্ষেত্রে সকল সংস্থাকে তাদের কল্যাণে কাজ করার পাশাপাশি কুসংস্কার মোকাবেলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। একই সাথে যৌনকর্মীদের ক্ষেত্রে সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনও অনেকটা জরুরী বিষয় বলে মনে করেন উপস্থিতগণ।

এ ছাড়াও এইচআইভির জন্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি এবং এর অবস্থার উন্নয়নে চ্যালেঞ্জ ও উত্তরণের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা।

উল্লেখ্য পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএচডি) এর বাস্তবায়নে ও ইউএনএফপিএর অর্থায়নে ফরিদপুরের এ যৌনপল্লীতে সূখপাখি প্রজনন স্বাস্থ্যসেবা কেন্দ্রে যৌনকর্মীদের সমন্বিত প্রজনন স্বাস্থ্য-অধিকার, এইচআইভি তথ্য ও ব্যবস্থাপনা পরিষেবাসহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!