1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল

আবুলহাসনাত
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৫৮৮ Time View

পবিত্র রমজান মাস উপলক্ষে ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) ফরিদপুর শহরের থানা রোডের নবান্ন রেস্তোরাঁয় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি শেখ ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সংগঠন এর সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন আজাদ, সহ-সভাপতি আমিনুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক দিলীপ চন্দ, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান বিপ্লব,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর এর সমন্বয়ক নাঈমুল ইসলাম,প্রচার সম্পাদক এসএম সাহান, দৈনিক বাঙ্গালী খবরের বার্তা সম্পাদক আবুলহাসনাত, দৈনিক নবচেতনা ফরিদপুরের জেলা প্রতিনিধি সবুজ দাস প্রমুখ।

সভায় চাপাইনবয়াবগঞ্জে নন্দিত টেলিভিশন এর মো: রহিম ও আশুলিয়ায় সাংবাদিকের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানানো হয় এই সভা থেকে। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন এর সদস্য রেজাউল ইসলাম।

আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

ইফতার পূর্ব দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সাংবাদিক সমাজের উন্নতির জন্য আলোচনা করা হয়।অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা রমজানের শিক্ষাকে ধারণ করে সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

অনুষ্ঠান শেষে সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!