1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে পেসেন্ট পয়েন্ট লি.-এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক অসহায় রোগী পেলেন চিকিৎসাসেবা ননীক্ষীর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা ঈদুল আজহা উপলক্ষে ভোগনগরে ভিজিএফ চাল বিতরণ “জুলাই সনদ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে” ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন সদরপুরে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ‌ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন ও বিক্ষোভ ‌ সমাবেশ

আবুলহাসনাত
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৫৩৩ Time View

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ‌ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন ও বিক্ষোভ ‌ সমাবেশ অনুষ্ঠিত ‌ হয়েছে। পলিটেকনিক এর ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ রিট বাতিল এবং পলিটেকনিকের ছাত্র-ছাত্রীদের যৌক্তিক দাবি পূরণের লক্ষে আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০ টায় পলিটেকনিক এর ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ রিট বাতিল এবং পলিটেকনিকের ছাত্র-ছাত্রীদের যৌক্তিক দাবি পূরণের লক্ষে উক্ত কর্মসূচি পালিত হয়।

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ ছাত্র-ছাত্রীদের উদ্যোগে, প্রতিষ্ঠানটির কম্পিউটার ডিপার্টমেন্টের তৃতীয় পর্বের ছাত্র নাফিজুল ইসলাম রোহানের সভাপতিত্বে এ সময় প্রতিষ্ঠানের ক্যাম্পাসে এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেকানিক্যাল বিভাগের সপ্তম পর্বের ছাত্র বুলবুল আহমেদ, কম্পিউটার বিভাগের পঞ্চম পর্বের ছাত্র দাউদ শেখ, মেকানিকাল বিভাগের সপ্তম পর্বের ছাত্র মোহাম্মদ তরিকুল,
সিভিল বিভাগের সপ্তম পর্বের ছাত্র মোঃ আশিকসহ ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ।এছাড়াও প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

এ সময় ছাত্রছাত্রীরা অবিলম্বে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ রিট বাতিল এবং পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ ছাত্র-ছাত্রীদের যৌক্তিক ও ন্যায্য দাবি সমূহ মেনে নেয়ার আহ্বান জানান।তাদের দাবিসমূহ আদায় না হওয়া পর্যন্ত ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্র-ছাত্রীরা তাদের ক্লাস,পরীক্ষা এবং শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয়। এরপর তারা ‌ ছয়টি দাবী উত্থাপন করেন।
দাবিসমূহ হচ্ছে –

১। ইন্সপেক্টর জুনিয়ার ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০% পমোশন কোটা বাতিল করতে হবে।

২। জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূল ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকতে হবে।

৩। ক্রাফট ইন্সট্রাক্টর সহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষার শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে।

৪। পলিটেকনিক কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউ শিক্ষার্থীদের জন্য) সকল বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।

৫। কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করতে হবে।

৬। ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!