1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে গণপূর্তের পরীক্ষাগার উদ্বোধন, রোধ করবে ভেজাল নির্মাণ সামগ্রী

আবুলহাসনাত
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৪২৯ Time View

ফরিদপুরে গণপূর্ত বিভাগের উদ্যোগে পরিকল্পনা, প্রশিক্ষণ ও নির্মাণ সামগ্রী পরীক্ষারগার উদ্বোধন করা হয়েছে। এতে বিভাগটির অধিনে থাকা উন্নয়নমূলক কর্মকান্ডে অনিয়মসহ ভেজাল সামগ্রী রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।মঙ্গলবার দুপুরে গণপূর্ত বিভাগের কার্যালয়ে পরীক্ষাগারটির উদ্বোধন করেন গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী। পরে তিনি পরীক্ষারগারটি পরিদর্শন করেন। এর আগে বিভাগটির অধিনে থাকা চলমান উন্নয়নমূলক কাজের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।এ সময় তিনি সকল কর্মকর্তা ও কর্মচারীকে জনগণমূখী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের প্রতিটি কাজকে আন্তরিকতার সাথে দেখতে হবে। আমরা যে বিরাট ক্ষমতাবান এই চিন্তা করা যাবে না। আপনার দক্ষতা দিয়ে সমাজ ও রাষ্ট্রের কাজে অবদান রাখতে হবে। আমরা এভাবেই প্রতিটা ক্ষেত্রে অবদান রাখতে চাই।

উন্নয়নমূলক কর্মকান্ডে কোনো অনিয়ম চলতে দেয়া হবে না হুশিয়ারী দিয়ে তিনি বলেন- অনিয়ম চলবে না। কেউ যদি অনিয়ম করে, তাহলে অনিয়মের কারনে যে ভোগান্তি হবে, সেটা তারই ভোগ করতে হবে। অনেক সময় আমরা সঠিক দিক-নির্দেশনা দিতে পারি না, যে কারনে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। এখন আমরা সেটা চাই না। আমাদের দিক-নির্দেশনা স্পষ্ট, আমরা মানুষের জন্য কাজ করব। মানুষ যেন সত্যিকার অর্থে বুঝতে পারে এই সরকার জনগণের জন্য কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!