1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ, সহ-সভাপতি আবু নাসের ‎ চরভদ্রাসনে বন্ধুদের নিয়ে কিশোরের মাদক সেবন, মায়ের বাঁধায় বিপাকে চার পরিবার মধুখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎বাঁচতে চায় মিনহাজ, দরকার আড়াই লাখ টাকা ‎ গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বীরগঞ্জে কৃষি উন্নয়নে ব্র্যাকের উদ্যোগ, হাঁসের বাচ্চা ও মাছের পোনা বিতরণ

ফরিদপুরে নারীদের যৌন হয়রানি ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ

শহর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৩৬৩ Time View

নারীদের যৌন হয়রানি ও ধর্ষণের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর রাজেন্দ্র কলেজ (অনার্স শাখা) বাইতুল আমানে ‌ ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (১০ মার্চ) বেলা বারোটায় সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সভাপতি ‌ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ‌ দেশব্যাপী নারীদের উপর যৌন হয়রানি ও ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা ছাত্রদলের ‌ সভাপতি আদনান হোসেন অনু, সহ-সভাপতি মো. আমানুল্লাহ , মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুনিম হোসেন সোহাগ ‌, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম, সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরুখ ফয়সাল নিলয়, সহ প্রমুখ ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন ‌, সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনা পূর্বের তুলনায় বেড়ে গেছে। মাগুরায় ৮ বছরের কিশোরীকে নির্যাতন করে ধর্ষণ করা হয়েছে। অবিলম্বে ধর্ষককে কঠিন বিচারের মুখোমুখি করতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।বক্তারা আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নারী ও বোনদের সম্ভ্রম রক্ষায় সর্বদা রাজপথে থাকবে। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দোসররা এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।তাই অবিলম্বে তাদের গ্রেফতার করে ‌ আইনের আওতায় আনার দাবি জানাই। এছাড়া যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন দেবার জন্য সরকারের নিকট দাবি জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!