1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে চালু হলো ন্যায্য মূল্যের বাজার

আবুলহাসনাত
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৪৪৩ Time View

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ফরিদপুরে চালু হয়েছে ন্যায্য মূল্যের বাজার। রোববার (২ মার্চ) বেলা ১১টায় শহরের হাসিবুল হাসান লাভলু সড়কে এ বাজারের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম মোল্লা।জেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় ও ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ বাজারের উদ্বোধনকালে ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম মোল্লা জানান, রমজানে মানুষ যাতে ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারে, সে লক্ষে মাসব্যাপী চলবে এ আয়োজন। শুধু জেলা নয় সকল উপজেলায়ও ন্যায্য মূল্যের বাজারের আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, এ বাজারে পণ্য ক্রেতা বা বিক্রেতাকে কোনো ধরনের টোল দিতে হবে না। এ বাজার আয়োজনের মাধ্যমে সাধারণ ভোক্তারা উপকৃত হবেন বলেও মনে করেন জেলা প্রশাসক।

এ বাজারে পণ্য বিক্রয়ে অংশ নেওয়া কৃষক ও উদ্যোক্তাদের দাবি, শুরুতেই এ বাজারে মানুষের মাঝে সাড়া ফেলেছে। সকাল থেকেই ছিল ক্রেতাদের ভিড়।

ভিলেজ মিল্ক লিমিটেডের সত্ত্বাধিকারী মোসা. পারভীন আক্তার জানান, এখানে বিক্রি হচ্ছে প্রতি কেজি গরুর মাংস ৬৮০ টাকা, দুধ ৭৫ টাকা ও ডিমের হালি ৪০ টাকায়। অন্যান্য পণ্যের মূল্যও কম রয়েছে।টাটকা সবজি ও নানা পণ্য ন্যায্য মূল্যে পেয়ে খুশি ভোক্তারা। তারা বলছেন, বাজারের থেকে মূল্য যেমন কিছুটা কম, তেমনি ঝামেলা ছাড়াই পছন্দের পণ্য কেনাকাটা করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!