1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

ফরিদপুর জেলা আইনজীবি সমিতি নির্বাচনে সভাপতি পিলু-সম্পাদক জসিম

স্টাফ রিপোর্টার 
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩৯ Time View
ফরিদপুর জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে অ্যাড. খন্দকার লুৎফর রহমান পিলু (বিনাপ্রতিদ্বন্দ্বীতায়) এবং সাধারণ সম্পাদক পদে অ্যাড. মো. জসিম উদ্দিন মৃধা জসিম নির্বাচিত হয়েছেন। তারা দুইজনেই বিএনপি সমর্থিত।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) এ ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী প্রধান নির্বাচন কমিশন গাজী শাহিদুজ্জামান লিটন।
এর আগে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত ৯টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। সমিতির ৩৫২ সদস্যের মধ্যে ৩৩৫জন ভোটাধিকার প্রয়োগ করেন।
এ নির্বাচনে সহ-সভাপতি দুইপদে জয়ী হয়েছেন জামায়াত ইসলামী সমর্থিত মতিউর রহমান নিজামী পেয়েছেন ২২৭ ভোট, বিএনপি সমর্থিত তারেক আইয়ুব খান পেয়েছেন ১৯৯ ভোট। তাদের নিকটতম হয়েছেন সিরাজুল ইসলাম পেয়েছেন ১৮৫ ভোট।
বিএনপি সমর্থিত সাধারণ সম্পাদক পদে মো. জসিমউদ্দিন (জসিম) মৃধা পেয়েছেন ১৮১ ভোট, নিকটতম প্রার্থী পেয়েছেন আব্দুল কাদের মিয়া ১১৫ ভোট। সহ-সাধারন সম্পাদক পদে জয়ী হয়েছেন জামায়াত ইসলামী সমর্থিত রেজাউল করিম শামীম ১৬৯ ভোট, নিকটতম প্রার্থী আলমগীর কবির ভূইয়া ১৪০ ভোট।
সম্পাদক অডিট পদে জামায়াত ইসলামী সমর্থিত সরোয়ার হোসেন ১৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী সেলিমুজ্জান রুকু পেয়েছেন ১৩২ ভোট।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জয়ী হয়েছেন রেজাউল করিম রেজা ১৪১ ভোট, নিকটতম প্রার্থী পেয়েছেন মোসাদ্দেক হোসেন ১০৬ ভোট।
তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে জয়ী হয়েছেন জামায়াত সমর্থিত মিজানুর রহমান সিনহা ২১৪ ভোট, নিকটতম প্রার্থী পেয়েছেন মো. রেজাউদ্দিন ১০০ ভোট।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন অর্থ সম্পাদক আবু নাঈম জুয়েল, ক্রীড়া, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক পদে হাবিবুর রহমান হাবিব শেখ এবং কার্যনির্বাহী সদস্য পদে ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন মো. রকিবুল ইসলাম বিশ্বাস, মিজানুর রহমান, মো. খসরুল আলম, মো. মুরাদ হোসেন ও গোলাম মনসুর নান্নু।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার দ্বীনেশ চন্দ্র দাস, সহকারী প্রধান নির্বাচন কমিশন আনিসুল হাসান রেজা ও গাজী শাহিদুজ্জামান লিটন।
জনা যায়, সহ-সভাপতি মতিউর রহমান নিজামী, সহ-সাধারন সম্পাদক রেজাউল করিম শামীম, সম্পাদক অডিট সরোয়ার হোসেন ও তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান সিনহা জামায়াত ইসলামী সমর্থিত এবং সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বাকিরা সকলেই বিএনপি সমর্থিতরা জয়ী হয়েছেন। তবে আওয়ামী আইনজীবিরা কেউ ওইভাবে নির্বাচনে আসেননি। ১০টি পদের মধ্যে ৪জন জামায়াত এবং ৬টি পদে বিএনপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!