1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী শুকুন্দী ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী মনোহরদী উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান রবীন  ১১ বছর মানুষের পাশে ছিলাম, থাকতে চাই আগামীতেও দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে বর্নির মন্দিরে মন্দিরে জাহাঙ্গীর কবির মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে লড়তে চান মুক্তার হোসেন মোল্লা

ফরিদপুরে রমজানের পবিত্রতা রক্ষায় স্বাগত র‌্যালি অনুষ্ঠিত

আবুলহাসনাত
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৪৮ Time View

আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল-রেস্তোঁরা, অশ্লীল ছবি ও বেহায়াপনা বন্ধের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বাদ আছর ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে  ফরিদপুর মডেল মসজিদ থেকে পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে একটি স্বাগত মিছিল বের করে। স্বাগত র‌্যালিতে নেতৃত্বদেন জেলা শাখার সংগ্রামী সভাপতি মুফতি মোস্তফা কামাল ফরিদপুরী।

আরো উপস্থিত ছিলেন জেলা শাখার সহ সভাপতি হাফেজ মিজানুর রহমান, জেলা সেক্রেটারি মাওলানা ইয়াকুব হাওলাদার, বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ড ফরিদপুর জেলার সেক্রেটারি খন্দকার ওহিদুজ্জামান সহ জেলা ও থানার নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন ” আসন্ন পবিত্র মাহে রমজানে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে, ৯৫ % মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশে রমজানে দিনের বেলা সকল হোটেল রেস্টুরেন্ট বন্ধ রাখতে হবে। বিশ্বের সকল দেশে রমজান এলে দ্রব্যমূলের দাম কমানো হয়। কিন্তু এদেশে রমজানের সময় দ্রব্যমূল্যের দাম অসহনীয় পর্যায়ে এসে দাঁড়ায়। বাংলাদেশে অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারসাজিতে রমজানের দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। তাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম রমজানে কমাতে হবে। রমজানে অসাধু ব্যবসায়ীদেরকে শাস্তির আওতায় আনতে হবে। নামায, রোযা, হজ্জ, যাকাত ও পর্দাসহ কুরআন-সুন্নাহর বিধান পালন করুন সকল প্রকার গুনাহ থেকে তওবা করুন বেশি বেশি কুরআন তিলাওয়াত করার আহবান জানান। রমজানের সকল মুসলমান আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের কে শুদ্ধ করব। রাস্তাঘাটে সকল অশ্লীলতা ও বেহায়াপনা বর্জন করতে হবে। তারাবির নামাজের সময় সকল ধরনের গান বাজনা বন্ধ রাখতে হবে। প্রশাসনকে এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!