1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী শুকুন্দী ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী মনোহরদী উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান রবীন  ১১ বছর মানুষের পাশে ছিলাম, থাকতে চাই আগামীতেও দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে বর্নির মন্দিরে মন্দিরে জাহাঙ্গীর কবির মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে লড়তে চান মুক্তার হোসেন মোল্লা

জেলা প্রশাসনের উদ্যোগে ফরিদপুরে মানব পাচার সংক্রান্ত জেলা ওরিয়েন্টেশন সভা

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৫৪ Time View

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মানব পাচার সংক্রান্ত জেলা ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও উইনরক ইন্টারন্যাশনাল, আশ্বাস প্রকল্প ও ইনসিডিন বাংলাদেশের সহযোগিতায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে মানব পাচার সংক্রান্ত জেলা ওরিয়েন্টেশন সভা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুঃ জসীম উদ্দিন খান(অনলাইনে উপস্থিত) , অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম,উইনরক ইন্টারন্যাশনাল পলিসি এডভোকেট স্পেশালিস্ট মৃন্ময় মহাজন, ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক মাসুদ আলী, ইনসিডিন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম খান সহ প্রমুখ ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা বলেন “অভিবাসনের অনেক ভুল মানব পাচারের সাথে সম্পর্কযুক্ত হয়ে থাকে। মানব পাচারে আক্রান্ত ব্যক্তিরা অভ্যন্তরীণ পাচার, আন্তঃ সীমান্ত পাচার সাগর পথে পাচার হয়ে থাকে । মানুষ যেখানেই অভিবাসনের সপ্ন দেখে পাচারকারী চক্র সেখানেই জাল বিস্তার করছে। বক্তারা বলেন মানবপাচারের পেছনে অর্থনৈতিক ও সামাজিক কারণ রয়েছে। জাতীয় কর্মপরিকল্পনা ২০২৫ অন্যুায়ী মানব পাচার প্রতিরোধে মূল লক্ষ্য ৫টি কারণ তুলে ধরা হয়। এছাড়া মানব পাচারে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বেশি ব্যবহার করা হচ্ছে। মানব পাচার উদ্ধারকৃত ব্যক্তিরা যাতে পরবর্তীতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এজন্য এ প্রোগ্রামের আওতায় যথাযথ পদক্ষেপ নেয়া হবে। এছাড়া বর্তমানে এন্টি ট্রাফিকিং ট্রাইব্যুনাল তৈরি হয়েছে। ২০২৪ সাল পর্যন্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ফরিদপুরে মানব পাচারের মোট মামলা ৫৬ টি এবং মীমাংসকৃত মামলার সংখ্যা ১৩ টি। পারস্পারিক সহযোগিতা ও সংযোগ জাতীয় রেফারেল কাঠামোর আওতায় সুরক্ষা কাঠামোকে শক্তিশালী করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!