1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ, সহ-সভাপতি আবু নাসের ‎ চরভদ্রাসনে বন্ধুদের নিয়ে কিশোরের মাদক সেবন, মায়ের বাঁধায় বিপাকে চার পরিবার মধুখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎বাঁচতে চায় মিনহাজ, দরকার আড়াই লাখ টাকা ‎ গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ফরিদপুরে গৃহবধূ হত্যার দায়ে দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭৯ Time View

ফরিদপুরে আকলিমা বেগম ওরফে সোনিয়া (৩০) নামের এক গৃহবধূ হত্যার দায়ে দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তাদেরকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে ফরিদপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।

নিহত সোনিয়া ফরিদপুরের সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের জমাদ্দার ডাঙ্গী গ্রামের আ: ওহাব শেখের মেয়ে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- রাজবাড়ীর কালুখালী উপজেলার খামারবাড়ি এলাকার আঃ খালেক বিশ্বাসের ছেলে সালাম বিশ্বাস (৪০) ও একই উপজেলার মোহনপুর এলাকার মৃত আব্দুল কুদ্দুস শেখের ছেলে মো. আনিছুর রহমান (৩২)।

রায় ঘোষণার সময় মো. আনিছুর রহমান আদালতে হাজির ছিলেন না। আদালতে উপস্থিত সালাম বিশ্বাসকে পুলিশ পাহারায় ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর একটি ফোন পেয়ে সন্ধ্যায় ফরিদপুর শহরের আলীপুরের ভাড়া বাড়ি থেকে বের হন গৃহবধূ আকলিমা বেগম ওরফে সোনিয়া। এর একদিন পর ২০ সেপ্টেম্বর ফরিদপুর সদরের সিএন্ডবি ঘাট এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরবর্তীতে নিহত সোনিয়ার বাবা আঃ ওহাব শেখ বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রকিবুল ইসলাম বিশ্বাস বলেন, এই রায়ে প্রমাণ হয়েছে অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে। এ রায়ে আমরা সন্তুষ্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!