1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

বোয়ালমারীতে খেজুরের গোডাউনে যৌথবাহিনীর অভিযান, জরিমানা

বোয়ালমারী প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৭৯ Time View

ফরিদপুরের বোয়ালমারীতে নিত্যপ্রয়োজনীয় পন্যের আড়তে যৌথবাহিনীর অভিযানে ফল ব্যবসায়ী মফিজুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ব্যবসায়ীর গোডাউন থেকে দেড়শ কেজি মেয়াদ উত্তীর্ণ খেজুর জব্দ করা হয় এবং গোডাউনটি সিলগালা করা হয়েছে।শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এর সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সোহেল। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদরের চৌরাস্তায় ফল ব্যবসায়ী মফিজুর রহমানের গোডাউনে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আজমাইন।

আদালত সূত্রে জানা গেছে, আসন্ন রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজার তদারকি শুরু করেছেন আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের চৌরাস্তায় ফলপট্টিতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় ফল ব্যবসায়ী মফিজুর রহমানের ফলের গোডাউনে মেয়াদ উত্তীর্ণ খেজুর পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবহিত করা হয়। পরে বোয়ালমারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সোহেল ঘটনাস্থলেই আদালত বসিয়ে ভোক্তাধিকার আইনে মেয়াদ উত্তীর্ণ খেজুর রাখায় ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় দেড়শ কেজি খেজুর জব্দ ও ৯০০ কেজি খেজুরের মান পরীক্ষার জন্য সাময়িক সময়ের জন্য গোডাউনটি সিলগালা করা হয়।

অভিযানকালে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প প্রধান ক্যাপ্টেন আজমাইনসহ যৌথ বাহিনীর সদস্যরা ছাড়াও কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সদস্যরা উপস্থিত ছিলেন।

এর সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমান আদালতের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সোহেল জানান, আসন্ন রমজান উপলক্ষে নিত্যপন্যের বাজার স্থিতিশীল রাখতে ও খাদ্যের মান বজায় রাখার জন্য অভিযান শুরু হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!