1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

ফরিদপুরে জন্মনিবন্ধন জটিলতা আর থাকছেনা যৌনপল্লীর শিশুদের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫৪ Time View

ফরিদপুরে যৌনপল্লীর শিশুদের জন্মনিবন্ধন জটিলতা আর থাকছে না বলে জানিয়েছেন পৌরসভার প্রশাসক চৌধুরী রওশন ইসলাম। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) শহরের রথখোলা যৌনপল্লী পরিদর্শন এবং জন্ম নিবন্ধন কার্যক্রম পরিচালনা কার্যক্রম পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।

এসময় রওশন ইসলাম রথখোলা যৌনপল্লীর বাসিন্দাদের  বলেন, যৌনপল্লীর শিশুরা এ দেশের নাগরিক।এই শিশুরা নানা কারণে জন্ম নিবন্ধন করতে সমস্যায় পরতেন।এখন থেকে সেই জটিলতা আর নেই।তিনি বলেন, এখানকার শিশুদের টিকা কার্ড বা কোন ডাক্তারের সাথে পরামর্শ করে বয়স নির্ধারণ করে যতটুকু পরিচয় পাওয়া যায় তার ভিত্তিতেই তাদের জন্ম নিবন্ধন করা হবে।তিনি বলেন, এই শিশুরা জন্ম নিবন্ধন না করতে পেরে স্কুলে ভর্তি সহ অনেক ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হতো। নানা ধরনের হয়রানি ও অবহেলার শিকার হতো। তাদের সকল নাগরিক অধিকার ফিরিয়ে দিতে জন্ম নিবন্ধন কার্যক্রম সহজ করা হয়েছে।তিনি আরও বলেন, এখন থেকে তারা আর পরিচয় সংকটে ভুগবে না।

সেখানকার বাসিন্দাদের সতর্ক করে দিয়ে রওশন ইসলাম বলেন, এখানে যেন কেউ একাধিক নাম ব্যবহার করে একাধিক জন্ম নিবন্ধন না করতে পারে এ বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। এজন্য বাচ্চা ও তার মায়ের ছবি জন্ম নিবন্ধনের সাথে বাধ্যতামূলক করা হয়েছে।সকালে শহরের রথখোলা যৌনপল্লীর সংলগ্ন শাপলা মহিলা সংস্থার কার্যালয়ে যৌনপল্লীর বাসিন্দাদের নিয়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানজিলুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ আহাদুজ্জামান, স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ মামুন হোসেন, কম্পিউটার অপারেটর জন্ম নিবন্ধন শাখা সৌরভ ঘোষ, কম্পিউটার অপারেটর ইন্দ্রজিত পাল নিত্য, শাপলা মহিলা সংস্থা নির্বাহী পরিচালক চঞ্চলা মন্ডল, উপ-নির্বাহী পরিচালক শ্যামল প্রকাশ অধিকার, রীনা সাহা, লক্ষণ বিশ্বাসসহ সাংবাদিক ও পল্লীর বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!