1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জাঁকজমকপূর্ণ আয়োজনে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎ মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ, সহ-সভাপতি আবু নাসের ‎ চরভদ্রাসনে বন্ধুদের নিয়ে কিশোরের মাদক সেবন, মায়ের বাঁধায় বিপাকে চার পরিবার মধুখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎বাঁচতে চায় মিনহাজ, দরকার আড়াই লাখ টাকা ‎

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

স্টাফ রিপোর্টার 
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭৬ Time View

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (২৭) এক যুবক নিহত হয়েছেন। এ সময় ট্রেনের দরজার সামনে গিয়ে ঘটনাস্থল দেখতে গিয়ে পা পিছলে নিচে পড়ে আরেক যুবক আহত হয়েছেন।সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ফরিদপুর সদরের বাইতুল আমান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে ফরিদপুরের ওপর দিয়ে ভাঙ্গা যাচ্ছিল একটি ট্রেন।এসময় কাটা পড়ে ওই যুবক।এদিকে, একই ট্রেনের যাত্রী মো. আফিফ আল আবির (২১) নামের অপর এক যুবক দুর্ঘটনাটি দেখতে গিয়ে নিজেও গুরুতর আহত হয়েছেন। তিনি ট্রেনের দরজার সামনে গিয়ে ঘটনাস্থল দেখতে চাইলে পা পিছলে নিচে পড়ে যান। এতে তার এক হাত ভেঙে যায় এবং শরীরে গুরুতর আঘাত লাগে। আহত আফিফকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত শুরু করেছে। নিহত ব্যক্তির পরিচয় জানতে এবং দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।

এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!