1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে নবীন বরণ ও ক্যারিয়ার ডিজাইন অনুষ্ঠিত

শহর প্রতিনিধি 
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩৬ Time View

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইসলামিক ছাত্র শিবিরের উদ্যোগে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর নবীন বরণ ও ক্যারিয়ার ডিজাইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইসলামিক ছাত্র শিবিরের সভাপতি নিয়ামুল ইসলামের সভাপতিত্বে উক্ত নবীন বরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির সালাহউদ্দিন আইয়ুবী,বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক শিবির সাদিক কায়েম, বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির ফরিদপুর জেলা শাখার সভাপতি আকমাল হুসাইন, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আককাস আলী সেখ, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের পরিচালক ফরিদুল হুদা, বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি মোঃ তাসলিম আলম।

এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর শহর শাখার অন্যান্য কর্মীবন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন গত ৫-আগষ্টের পর আমরা একটি নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি।বক্তারা বলেন অভ্যুত্থানে আপনাদের ভূমিকা ছিল অগ্রগণ্য।আর এখন আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আপনাদের মত ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।আর ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ গড়তে শিবিরের একজন কর্মী হিসেবে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।আর এজন্য তিনটি বিষয় ভোলা যাবেনা প্রথমটি সৃষ্টিকর্তাকে ভোলা যাবেনা, পিতা-মাতাকে ভোলা যাবেনা এবং দেশকে ভোলা যাবেন।দেশের জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হবে।এজন্য সময়ানুবর্তী হতে হবে এবং নিজের চরিত্রকে উন্নত করতে হবে। তারা বলেন একজন দক্ষ ইঞ্জিনিয়ার হয়ে দেশের জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হবে।অসৎসঙ্গ ও অসৎ পথ পরিহার করতে হবে। এটা কঠিন হলেও অসম্ভব না।বক্তারা বলেন হাসিনার মত ফ্যাসিস্ট জগদ্দল পাথরের মত চেপে বসা স্বৈরাচারকে দিল্লি পাঠাতে পারি তাহলে আমাদের জন্য কোন কাজই অসাধ্য না।

বক্তারা বলেন কুরআন ও হাদীসের আলোকে জীবনকে গড়তে হবে তবেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছুতে পারব।আমাদেরকে প্রতিনিয়ত মানুষ হওয়ার চেষ্টা করে যেতে হবে। আর মানুষ হওয়ার জন্য ইসলাম অর্জনের কোন বিকল্প নেই।আমাদের ইসলাম ধর্মেও জ্ঞান অর্জনের দিকে জোর দেয়া হয়েছে এছাড়া আমাদেরকে নৈতিক চরিত্র উন্নয়নে কাজ করতে হবে। এজন্য সৎ সঙ্গ গ্রহণ করতে হবে, অসৎ সঙ্গ পরিহার করতে হবে।আর নৈতিকতা রক্ষায় ধর্মচর্চার কোন বিকল্প নেই। নামাজ কায়েমের কোন বিকল্প নেই। অবশ্যই আমাদের সবাইকে ইসলামের আলোয় আলোকিত হয়ে একজন আদর্শ মানুষ হয়ে দেশের কল্যানে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!