1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে আলোচিত নিলু মুন্সী হত্যা মামলার আসামীর গোডাউনের ১০ লাখ টাকার মালামাল বুঝিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন পরিবার মুকসুদপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা মুকসুদপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই দালালের কারাদণ্ড সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ কুমার নদীর পাড়ে রাতারাতি দোকানঘর! হতদরিদ্রের জমি দখলের অভিযোগে উত্তাল সৌন্দর্য হারিয়ে ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে সালথার বাইপাস সড়ক, স্বাস্থ্যঝুঁকিতে জনসাধারণ প্রেম করে বিয়ে মেয়ের পরিবার না মানায় ছেলের পরিবারের উপর হামলা গুরুতর আহত ২  ভিজিএফ বিতরণে দল মত নয়, প্রকৃত দুস্থদের মাঝে বিতরণ করতে হবে : প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস মোল্লা এমপি ফরিদপুরে নবনির্বাচিত এমপি নায়াব ইউসুফের পরিচিতি ও মতবিনিময় সভা

রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কুদ্দুস বাবু, সম্পাদক হিরণ

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি 
  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১৯ Time View

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে রাজবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি কাজী আব্দুল কুদ্দুস বাবু ও সাধারণ সম্পাদক হয়েছেন মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি মুহাম্মদ শহীদুল ইসলাম হিরণ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নির্বাচন শেষে নির্বাচন কমিশনার এটিএম রফিক উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।রাজবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২৫-২৭) সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সহ-সম্পাদক, অর্থ সম্পাদকসহ অন্যান্য পদে কোনো প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনে সভাপতি পদে কাজী আব্দুল কুদ্দুস বাবু ৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু মুসা বিশ্বাস পেয়েছেন ৬ ভোট।অপরদিকে ৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ শহীদুল ইসলাম হিরণ। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মোশারফ হোসেন পেয়েছেন ৬ ভোট।নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি খোন্দকার আব্দুল মতিন, এম মনিরুজ্জামান, মিসেস কামরুন্নাহার, সহ-সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, মো. সাজিদ হোসেন, অর্থ সম্পাদক মো. মতিউর রহমান, ক্রীড়া সাহিত্য সম্পাদক আবুল কালাম আজাদ, মহিলা সম্পাদিকা মিসেস হাফিজা খাতুন, কার্য নির্বাহী সদস্য অ্যাডভোকেট খান মো. জহুরুল হক, এটিএম রফিক উদ্দিন, আবু মুসা বিশ্বাস, মোশারফ হোসেন, এম দেলোয়ার হোসেন, রিমন রহমান, নূরে আলম সিদ্দিকী হক।

নব-নির্বাচিত সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শহীদুল ইসলাম হিরণ প্রেসক্লাবের সব সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সুষ্ঠু ভোটগ্রহণের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছেন। আগামীতে জেলার সব সাংবাদিকদের সঙ্গে নিয়ে চলতে চান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!