1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সালথা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি গোলজার, সম্পাদক নয়ন ‎ সবার পাশে থেকে সোনাপুরে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি: ছরোয়ার হোসেন মধুখালীতে সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ রামকান্তপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলতাব হোসেন ফরিদপুর মেডিকেল কলেজে দুদকের অভিযান: বাক্সবন্দি ১৪ কোটি টাকার ক্যান্সার মেশিন,স্থাপন হয়নি ৮ কোটি টাকার ক্যাটল্যাব  মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ ‘অপপ্রচার’, দাবি করে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন মধুখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত বোয়ালমারীতে মাদরাসার সভাপতিকে নিয়ে অপতথ্য ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে মধুখালীতে প্রস্তুতিমূলক সভা মধুখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

মোঃ জাহিদুর রহিম মোল্লা
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৫৩৭ Time View

সারাদেশের মতো রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে রাজবাড়ী স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

মঙ্গলবার রাত ১২টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতির কারণে স্টেশনে এসে অনেকেই ফিরে যাচ্ছেন, অনেকেই আবার তাদের যাত্রা বাতিল করেছেন।

সাধারণত ভোর ৬টায় রাজবাড়ী থেকে ভাঙ্গার উদ্দেশ্যে রাজবাড়ী এক্সপ্রেস ছাড়ে, যা আজ চলেনি। সকাল ৬ টা ১৫  মিনিট থেকে রাজবাড়ী-গোয়ালন্দ ঘাট সাটল ট্রেন এবং সকাল ৮টা ১০ মিনিটে থেকে রাজবাড়ী-পোড়াদহ সাটল ট্রেন বন্ধ রয়েছে। এ ছাড়া মধুমতি এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে রাত ১২ টার আগে খুলনা থেকে ছেড়ে আসা নকশী কাঁথা মেইল ট্রেন রাজবাড়ী হয়ে ঢাকায় পৌঁছেছে।

রাজবাড়ীর দাদশী থেকে আসা যাত্রীরা জানান, ঢাকায় চিকিৎসার জন্য আগেই মধুমতি ট্রেনের টিকিট কেটেছিলেন, কিন্তু স্টেশনে এসে জানতে পারেন ট্রেন বন্ধ। ট্রেন বন্ধ থাকবে সে‌টি আগে থেকে জানা‌লে অন্য উপায়ে ঢাকা যেতাম। এখন বাসের টি‌কিও পাবো না।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান চৌধুরী জানান, রাত ১২টার পর থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। তবে যারা আগেই টিকিট কেটেছেন, তারা রেলের পক্ষ থেকে টাকা ফেরত পাবেন।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!