1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে ফরিদপুরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার 
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৫৩৫ Time View

আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায়, সচেতন নাগরিক কমিটি ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ফরিদপুর সনাকের সভাপতি অধ্যাপক শিপ্রা রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি সনাকের ফরিদপুর শাখার সহ-সভাপতি ও দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা।সনাকের ফরিদপুর শাখার সদস্য মাহবুবুর রহমান,সনাক ফরিদপুর শাখার সহ-সভাপতি মনোয়ারা মোরশেদা চৌধুরী,সনাক সদস্য এডভোকেট শিপ্রা গোস্বামী, সনাক সদস্য গোবিন্দ বাগচী প্রমুখ ব্যক্তিবর্গ।

মানববন্ধনে বক্তারা জানান “ফরিদপুরে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালিত হচ্ছে। বাংলাদেশে বায়ু দূষণ এবং কার্বন নিঃসরণের ক্ষতিকর দিকগুলো জলবায়ুর উপর ক্ষতিকর প্রভাব ফেলছে।পাশাপাশি জ্বালানি হিসেবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার প্রকৃতিতে বিরূপ প্রভাব ফেলছে।জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানি তথা সৌর শক্তির,বায়ু শক্তি, পানি বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে তাপও বিদ্যুৎ উৎপাদন করে জ্বালানি হিসেবে ব্যবহার করতে হবে। সুন্দরবনের রামপাল বিদ্যুৎ কেন্দ্র পরিবেশ ও জীবজন্তুর উপর অত্যন্ত ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতে সকলকে ক্লিন জ্বালানি তথা পরিবেশবান্ধব নবায়নযোগ্য শক্তি ও জ্বালানি ব্যবহার করতে হবে। ২০৪০ সালের মধ্যে মোট জ্বালানির চল্লিশ শতাংশ ২০৫০ সালের মধ্যে শতভাগ জ্বালানি নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের একটি বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করতে হবে।পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার আবহাওয়া ও জলবায়ুকে সুরক্ষিত রাখবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করবে।রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এলে পরিবেশবান্ধব জ্বালানি নীতি প্রণয়নে উদ্যোগ গ্রহণ করতে হবে।কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ, সৌরশক্তি বা সোলার সিস্টেমের ব্যবহার বাড়ানো, গবেষণা ও উন্নয়ন তহবিল গঠন, পরিবেশবান্ধব জ্বালানি নীতি প্রণয়নে গবেষকদের দ্বারা কমিটি গঠন করার দাবী করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!