1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে অনুষ্ঠিত হল “ইয়াদিয়া রাইডার ফেস্ট”

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৪৭৯ Time View

বিশ্ববিখ্যাত ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারক ইয়াদিয়া সম্প্রতি ফরিদপুরে আয়োজন করেছে বিশেষ ‘রিজিওনাল কাস্টমার মিট’। দেশের স্বনামধন্য মোটরসাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস পিএলসির ফরিদপুর কোম্পানি শোরুম অনুষ্ঠানের আয়োজন করে।

উৎসবমুখর এই দিনটির প্রধান আকর্ষণ ছিল ফ্রি সার্ভিসিং ক্যাম্প, যেখানে গ্রাহকরা বিনামূল্যে স্কুটার সার্ভিসিং করানোর সুযোগ পান। ইয়াদিয়ার দক্ষ টেকনিশিয়ানরা গ্রাহকদের স্কুটারের সমস্যা সমাধানে সহায়তা করেন এবং রক্ষণাবেক্ষণের পরামর্শ দেন। এরপর অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য স্কুটার র‍্যালি, যেখানে অংশগ্রহণকারীরা তাঁদের স্কুটার নিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন, যা পুরো এলাকায় ইয়াদিয়ার ই-স্কুটার সম্পর্কে সচেতনতা তৈরি করে। এছাড়াও গ্রাহক সেবা উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় গ্রাহক ও কর্মকর্তারা সেবা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানের শেষে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে দেয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানার আরএসএম মোঃ আল মামুন , জোনাল ম্যানেজার আরিফুল ইসলাম, । এছাড়াও উপস্থিত ছিলেন ইয়াদিয়ার কান্ট্রি হেট, মোহাম্মদ ইয়াসিন বিটিএল মার্কেটিং সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোঃ মনির হোসেন,সার্ভিসের আরএসএম চিন্ময় গুহ
রিজিওনাল ম্যানেজার সার্ভিস
সাউথ জোন
রানার অটোমোবাইল পিএলসি শোরুম ম্যানেজার আবু রায়হান ।

প্রধান অতিথির বক্তব্যে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, যা আমাদের দৈনন্দিন জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। এর ফলে মানুষ ক্রমশ জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব প্রযুক্তির দিকে ঝুঁকছে। ইয়াদিয়া ইলেকট্রিক স্কুটার তেমনই একটি সমাধান, যা শুধু খরচ সাশ্রয়ী নয়, বরং পরিবেশের জন্যও উপকারী। এটি আধুনিক প্রযুক্তির এক উদাহরণ, যা পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি ব্যবহারকারীদের জন্য একটি দুর্দান্ত রাইডিং অভিজ্ঞতা নিয়ে এসেছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে ইলেকট্রিক স্কুটারের ব্যাপক চাহিদা ও গ্রহণযোগ্যতা আমাদের সত্যিই অভিভূত করেছে। ইয়াদিয়া এই চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা পালন করছে। আমাদের ইলেকট্রিক স্কুটারগুলো শুধু টেকসই এবং পরিবেশ-বান্ধব নয়, এগুলো চালকদের জন্য সুবিধাজনক এবং ব্যবহার উপযোগী। প্রতিটি স্কুটারেই রয়েছে উচ্চমানের পারফরম্যান্স, যা শহুরে এবং গ্রামীণ উভয় জীবনযাত্রার সাথে সমানভাবে মানানসই এবং সামঞ্জস্যপূর্ণ।

“আমরা প্রতিনিয়ত আমাদের প্রযুক্তি উন্নত করছি, যাতে ব্যবহারকারীরা তাদের রাইডে নিরাপত্তা, আরাম এবং গতি উপভোগ করতে পারেন। ইয়াদিয়া শুধু পরিবহন নয়, এটি একটি জীবনধারা এবং আমরা বিশ্বাস করি, এই ইলেকট্রিক স্কুটার আমাদের দেশের পরিবহন খাতের ভবিষ্যৎ।”

অনুষ্ঠানে ইলেকট্রিক স্কুটার ব্যবহারের সুবিধা ও এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে ইলেকট্রিক স্কুটারের মাধ্যমে পরিবেশের উপর ইতিবাচক প্রভাব, জ্বালানি খরচ কমানোর উপায় এবং এ ধরনের বাহনের সুবিধাসমূহ নিয়ে আলোচনা করা হয়। ইয়াদিয়া ইলেকট্রিক স্কুটার চালকদের দুর্দান্ত পারফরম্যান্স এবং রাইডিং অভিজ্ঞতা প্রদানে সক্ষম এবং তার গ্রাহকদের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে প্রতিশ্রুতিবদ্ধ। এই বিশেষ কাস্টমার মিট অনুষ্ঠান ছিল গ্রাহকদের সাথে সম্পর্ক আরও মজবুত করার এক অনন্য প্রচেষ্টা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!