1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী শুকুন্দী ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী মনোহরদী উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান রবীন  ১১ বছর মানুষের পাশে ছিলাম, থাকতে চাই আগামীতেও দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে বর্নির মন্দিরে মন্দিরে জাহাঙ্গীর কবির মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে লড়তে চান মুক্তার হোসেন মোল্লা

ফরিদপুরে আরাফাত রহমান কোকো’র ১০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক র‍্যালি 

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৫৩৯ Time View

ফরিদপুরে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র ১০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক র‍্যালি ও পরে মোনাজাত অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে।


আজ বৃহস্পতি বার সকাল সাড়ে ১১ টায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে শোক র‍্যালি ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ সুমন খানের সভাপতিত্বে শোক র‍্যালিটি ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর মোড় হতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় ।
এখানে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।‌
আরো উপস্থিত ছিলেন আরাফাত রহমান স্মৃতি সংসদ ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি এনামুল করিম রবিন,মোঃ মুসা মিয়া, মামুনুর রশিদ,মোঃ শফিকুল ইসলাম, মোঃ বদিউজ্জামান মৃধা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরিদ খান, জাকির হোসেন, শিশির আহমেদ, শহীদ মোড়ল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত বক্তব্যে ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করে তার আত্মার মাগফেরাত কামনা করে ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় মোনাজাত পরিচালনা ‌করেন মোঃ শামসুল ইসলাম। অনুষ্ঠানে
এছাড়া এক মিনিট নীরবতা পালন করা হয়। আগামীকাল শুক্রবার বাদ আসর ফরিদপুর জাতীয়তাবাদী দল বিএনপি’র কার্যালয়ে বাদ আসর বিশিষ্ট ক্রিয়া সংগঠক আরাফাত রহমান কোকো’র ১০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!