1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুর জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আবুলহাসনাত 
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৪৭১ Time View

ফরিদপুর জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বেলা সাড়ে ১২টায় ফরিদপুর সিনিয়র জেলা নির্বাচন অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে বাংলাদেশ নির্বাচন কমিশন ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ জেলা সমন্বয় কমিটির এ সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমদাদ হোসাইন,সিনিয়র জেলা নির্বাচন অফিসার তারেক আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: ইয়াছিন মোল্যা,জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ওবায়দুর রহমান, ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মো: আশরাফুজ্জামান দুলাল সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম কিভাবে সঠিকভাবে সম্পন্ন করা যায় সেই বিষয়ে আলোচনা করা হয়। এক্ষেত্রে এ কর্মকান্ডের সাথে যারা জড়িত তাদেরকে দায়িত্বশীল ভূমিকা নেবার আহ্বান জানানো হয়।এজন্য বক্তারা সবাইকে অত্যন্ত গুরুত্ব সহকারে তথ্য সংগ্রহ করার নির্দেশ দেন। প্রত্যেকে যেন প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করেন সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে বলেন।তাই এবারের হালনাগাদ কার্যক্রম যাতে ত্রুটিমুক্ত হয় এজন্য সংশ্লিষ্ট সবাই যাতে জনসাধারণকে বুঝাতে সক্ষম হয় যে এসব তথ্য দিয়েই স্মার্টকার্ড বিতরণ করা হবে। তাই নির্ভুলভাবে তথ্য সংগ্রহ করতে সজাগ হয়ে কাজ করার আহ্বান জানান।

তাছাড়া এবারের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে ০১-০১-২০০৮ তারিখ বা এর পূর্বে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকেই অন্তর্ভুক্ত করা হবে।আগামী জুন থেকে জুলাই মাসের মধ্যে পুর্নাঙ্গ তালিকা প্রকাশিত হবে।ভোটার হালনাগাদ কর্মসূচি -২০২৫ এর বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যাক্তিদের তথ্য সংগ্রহ করা হবে বলে আলোচনা সভায় জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!