1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক 
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৪৫৩ Time View

ফরিদপুরে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে আলোচনা সভা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠুর সভাপতিত্বে এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওবায়দুল কাদের, যুগ্ম আহ্বায়ক ফরিদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শামসুল আরেফিন সাগর, বিএনপি’র সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফ হোসেন, জেলা বিএনপির কমিটির সদস্য ইঞ্জিনিয়ার খাইরুল আনাম,জাসাস এর আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল আলম তুহিন,ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন,জাতীয়তাবাদী তাঁতি দলের সদস্য সচিব শাহেদা বেগম।

সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্ম তুলে ধরে আলোচনা করে বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সৎ নির্ভীক তিনি বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি বাংলার মানুষের জন্য কাজ করেছেন।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়েছেন। ১৯৭৮ সালে তিনি জাতীয়তাবাদী দল গঠন করেন। বক্তারা তরুণ প্রজন্মকে জিয়াউর রহমানের জীবন থেকে শিক্ষা নেবার জন্য আহ্বান জানানো হয়। বক্তারা জিয়াউর রহমানের পুত্র তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।পরে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের নেতা শেখ শাহীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!