1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের দাবি জাঁকজমকপূর্ণ আয়োজনে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎ মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ, সহ-সভাপতি আবু নাসের ‎ চরভদ্রাসনে বন্ধুদের নিয়ে কিশোরের মাদক সেবন, মায়ের বাঁধায় বিপাকে চার পরিবার মধুখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৪২০ Time View

ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার বেলা পৌনে ১২ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের নেতৃবৃন্দের আয়োজনে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সোহেল রানার সভাপতিত্বে ২৪ এর জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ইমতিয়াজ নীরব শান্ত,আবরার নাদিম ইতু, মেহেদী হাসান, মেহেদী হাসান হৃদয়, সাজিদ খান, আবু নাঈম বিহন, জেবা অতশি,সিফাত ওয়ালিদসহ প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ সাংবাদিকদের বলেন জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার উপর নৃশংসভাবে হামলাকারীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অথচ প্রশাসন তাদেরকে গ্রেফতার করছে না। এমনকি তারা বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে অতিথির আসনে বসছে তাই আজকের প্রশাসনকে চুড়ান্ত আল্টিমেটাম দেয়া হলে। আগামী ৫ দিনের মধ্যে যদি অপরাধীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় না আনা হয় তাহলে পুলিশ সুপার কার্যালয়ের সামনে আমরণ অনশন কর্মসূচি দেয়া হবে একই সাথে যে সমস্ত নেতাকর্মীরা বৈষম বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলা করেছে তাদের মারধর করেছে অবিলম্বে তাদের গ্রেপ্তার দাবি করেন। তা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবেন বলে জানান। এ সময় জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছিরের ফাসির দাবীতে প্ল্যাকার্ড হাতে নিয়ে উক্ত সংবাদ সম্মেলন করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!