1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী শুকুন্দী ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী মনোহরদী উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান রবীন  ১১ বছর মানুষের পাশে ছিলাম, থাকতে চাই আগামীতেও দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে বর্নির মন্দিরে মন্দিরে জাহাঙ্গীর কবির মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে লড়তে চান মুক্তার হোসেন মোল্লা

ফারিয়ান ইবনে ইউসুফ এর উদ্যোগে চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ

আবদুল মাজিদ
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৪৭৭ Time View

ফরিদপুরের রাজনৈতিক এবং পারিবারিক ঐতিহ্যবাহী পরিবার ময়েজ মঞ্জিল পরিবার। বৃটিশ হতে শুরু করে বর্তমান প্রজন্ম এই পরিবারের ঐতিহ্য এবং সুনাম ধরে রেখেছেন তাদের বলিষ্ঠ নেতৃত্বে। সেই ধারাবাহিকতায় এই পরিবার সব সময় সাধারণ মানুষের পাশে থেকেছেন সাধারণত মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন দুহাত ভরে। এই শীতে চৌধুরী ফারিয়ান ইবনে ইউসুফের নেতৃত্বে এবং ব্যক্তিগত অর্থায়নে জেলা সদরের বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করছেন তারই অংশ হিসেবে গতকাল শুক্রবার সকাল ১০টায় সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের চরাঞ্চলে মোহন মিয়ার নতুন হাট বাজারে ৩ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল তুলে দেন শিল্পপতি জনদরদি বিএনপি নেতা চৌধুরী ফারিয়ান ইবনে ইউসুফ।
নর্থচ্যানেল ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইমারত হোসেনের সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্টানে উপস্থিত ছিলেন ডিগ্রিরচর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল শিকদার, নর্থ চ্যানেল ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল খান, কোতয়ালী থানা ছাত্রদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, কোতোয়ালি থানা যুবদল নেতা মাহমুদ আলী রিয়াদসহ ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইউনিয়ন বিএনপির নেতা আবু বক্কার ফকির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!