1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে স্থায়ী প্রশিক্ষণ ভেন্যুর দাবি আর্চারদের

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৪৫২ Time View

আর্চারি নিয়ে আগ্রহ থাকলেও ফরিদপুরে নেই নির্দিষ্ট কোনো প্রশিক্ষণ ভেন্যু। যে কারণে অনুশীলনের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হয়।তাই সেখানে স্থায়ী ভেন্যুর দাবি জানিয়েছেন আর্চাররা।নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যের উৎসবে শামিল হয়েছে আর্চারি ফেডারেশন। নীলফামারীর পর এবার ফরিদপুরে তারুণ্যের উৎসবে আর্চারির নানা আয়োজন সম্পন্ন হলো।

ফরিদপুর জেলা স্টেডিয়ামে আর্চারি ফেডারেশনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় দিনব্যাপী হয়েছে নানা অনুষ্ঠান।সকালে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে কার্যক্রমের শুরু হয়। র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে স্টেডিয়াম মাঠে শেষ হয়। এরপর হয়েছে পিঠা উৎসব। জেলা স্টেডিয়ামে আর্চারি প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর্চারি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মো: ফারুক ঢালী ও মাসুদুর রহমান চুন্নু।ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বলেছেন প্রশিক্ষণ ভেন্যু চূড়ান্ত হলে আনুষঙ্গিক সব বিষয়ের ব্যবস্থা নেবে ফেডারেশন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।দিনব্যাপী প্রতিযোগিতায় মোট ২৮ জন আর্চার অংশ নেয়। এর মধ্যে ১৩ জন ছেলে ও ১৫ জন মেয়ে। ছেলেদের সিনিয়র বিভাগে সোনা জিতেছেন আব্দুর রহমান আবীর। মেয়েদের সিনিয়র ও জুনিয়র দুই বিভাগেই প্রতিযোগিতা হয়েছে। সিনিয়র বিভাগে মেহজাবিন তুবা ও জুনিয়র বিভাগে রুমা আক্তার স্বর্ণ জয় করেন। খেলা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।তারুণ্যের উৎসবকে ধারণ করে বাংলাদেশ আর্চারি ফেডারেশন দেশের ৯টি ভেন্যুতে এই উৎসবের আয়োজন করেছে। নীলফামারী ও ফরিদপুরের পর আর্চারি ফেডারেশনের তারুণ্যের উৎসবের বাকি আয়োজনগুলো হবে ২৩ জানুয়ারি টঙ্গীর আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্রে, ২৪ জানুয়ারি নাটোরের খুবজিপুরে, ২৭ জানুয়ারি চুয়াডাঙ্গায়, ২৮ জানুয়ারি নড়াইলে, ৩১ জানুয়ারি রাজশাহীতে, ২ ফেব্রুয়ারি চট্টগ্রামে এবং চূড়ান্ত পর্ব ৮ ফেব্রুয়ারি ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!