1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ‘শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৬২৭ Time View

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ হিসেবে আইএফআইসি ব্যাংক পিএলসি, ফরিদপুর শাখার পক্ষ থেকে ‘শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ কর্মসূচি ২০২৪-২৫’ আয়োজন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সোমবার ( ১৩ জানুয়ারি) ফরিদপুর মুসলিম মিশনের এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক ফরিদপুর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ মাহফুজুল হক। এছাড়া উপস্থিত ছিলেন শাখার অপারেশন ম্যানেজার মোঃ তারিকুল ইসলাম, ফরিদপুর মুসলিম মিশনের তত্ত্ববধায়ক মোঃ আলাউদ্দিন খান, ফরিদপুর মুসলিম মিশন কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন,ফরিদপুর মুসলিম মিশনের সহকারী তত্ত্ববধায়ক মোঃ সিরাজুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই উদ্যোগের মাধ্যমে ফরিদপুর মুসলিম মিশন-এর এতিম পুরুষ, মহিলা ও বাচ্চাদের শীতের কষ্ট লাঘব করার লক্ষ্যে কম্বল বিতরণ করা হয়েছে। ব্যাংকের কর্মকর্তারা মানবিক এই উদ্যোগের অংশ হতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মকান্ডে অবদান রাখার অঙ্গীকার করেছেন। উল্লেখ্য, আইএফআইসি ব্যাংক পিএলসি সবসময়ই বিভিন্ন সামাজিক দায়বদ্ধতার কার্যক্রমের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!