1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী শুকুন্দী ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী মনোহরদী উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান রবীন  ১১ বছর মানুষের পাশে ছিলাম, থাকতে চাই আগামীতেও দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে বর্নির মন্দিরে মন্দিরে জাহাঙ্গীর কবির মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে লড়তে চান মুক্তার হোসেন মোল্লা

সন্তান,মা,বোন হিসাবে আপনারা আমাকে সবসময় পাশে পাবেন : নায়াব ইউসুফ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৫৫৭ Time View

ফরিদপুর মহানগর বিএনপির ৬নং ওয়ার্ড শাখার উদ্যোগে ৫ জানুয়ারী বুধবার ডোমরাকান্দি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলাদলের যুগ্ন সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর মহিলাদলের আহ্বায়ক, ফরিদপুর—৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী নায়াব ইউসুফ বলেন,“আমি আপনাদেরই সন্তান। আপনারা আমাকে সন্তান,মা,বোন হিসাবে সব সময় আপনাদের পাশে পাবেন। আজকে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করে সত্যিই আমি আনন্দিত। আজকের এই আয়োজনের সার্বিক কৃতিত্ব আমি সিদ্দিককে(আবু বকর ছিদ্দিক,সিনিয়র সহ—সভাপতি মহানগর কৃষকদল) দিতে চাই।কারণ এই এলাকার বিএনপিকে সার্বিকভাবে গুছিয়ে রাখার পেছনে তার অবদান সব চেয়ে বেশী”। এসময় তিনি ফ্যাসিবাদ সরকারের দুঃশাসন ও দূনীর্তির চিত্র তুলে ধরে আগামীতে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে জনগনের সেবা করার সুযোগ প্রদান করার জন্য সকলকে আহ্বান জানান।

এসময় অসহায় শীতার্তদের মাঝে বিপুল সংখ্যক কম্বল বিতরণ করা হয়।

ফরিদপুর মহানগর কৃষকদলের সিনিয়র সহ—সভাপতি আবু বকর ছিদ্দিক এর সার্বিক তত্ত্বাবধানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ফরিদপুর মহানগর বিএনপি এর আহবায়ক এএফএম কাইয়ূম জঙ্গী, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!