1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী শুকুন্দী ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী মনোহরদী উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান রবীন  ১১ বছর মানুষের পাশে ছিলাম, থাকতে চাই আগামীতেও দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে বর্নির মন্দিরে মন্দিরে জাহাঙ্গীর কবির মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে লড়তে চান মুক্তার হোসেন মোল্লা

ফরিদপুরে ওরা ১১জনের উদ্যোগে সংবাদপত্রের হকার দের মধ্যে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৪৯৩ Time View

ফরিদপুরের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ওরা ১১ জনের উদ্যোগে সংবাদপত্রের হকারদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে ফরিদপুর প্রেস ক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে সংবাদপত্র হকার সমিতির সদস্যদের মাঝে এসব শীত বস্ত্র বিতরণ করা হয় ।
ওরা ১১ জন বন্ধু মহলের বন্ধু শাখাওয়াত হোসেন চৌধুরী নিঝুমের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্টানে ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সংগঠনের সদস্য মাহবুব হোসেন পিয়াল, সংগঠনের সদস্য মো: জিল্লুর রহমান রাহাত, নাবলু পাটোয়ারী, কামরুল হাসান জুয়েল, রুহুল কুদ্দুস পাশা, দীপন কুমার ঘোষ, আবু নাসির আলম, ফরিদপুর প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আলী আরশাদ কাজল, সাবেক সহ-সভাপতি মঞ্জুয়ারা স্বপ্না , সাংবাদিক জাকির হোসেন, মানিক দাস , আলিমুজ্জামান রনি , এস এম মনিরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা- ওরা ১১ জন বন্ধু মহল ফরিদপুরের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, সকল ভালো কাজের সাথে আমরা জড়িত আছি। এর মধ্যে রয়েছে গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের অর্থ সাহায্য,বইসহ শিক্ষা সামগ্রী কিনে দেয়া, অসহায় মানুষকে সহায়তা করা, নলকূপ ও সেনীটেশনের ব্যবস্থা করা, বিশেষ দিন উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় খাবারের ব্যবস্থা করা, বিভিন্ন উৎসবে দরিদ্র মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের খাবরসহ অর্থসহযোগিতা প্রদান করা।এছাড়া পথ শিশুদের মাঝে উন্নত মানের খাবারের ব্যবস্থা করা ওরা ১১ জন বন্ধু মহল উল্লেক্যযোগ্য কাজ।
এ সময় ৫০ জন সংবাদপত্র হকারের মাঝে উন্নমানের শীত বস্ত্র তুলে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!