1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী শুকুন্দী ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী মনোহরদী উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান রবীন  ১১ বছর মানুষের পাশে ছিলাম, থাকতে চাই আগামীতেও দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে বর্নির মন্দিরে মন্দিরে জাহাঙ্গীর কবির মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে লড়তে চান মুক্তার হোসেন মোল্লা

ফরিদপুরে চিকিৎসককে হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৪৮৪ Time View

ফরিদপুরের বিশিষ্ট অর্থপেডিক চিকিৎসক মোঃ শাহিন আক্তার (জোদ্দারকে) হামলার প্রতিবাদে ফরিদপুরের সর্বস্তরের চিকিৎসকবৃন্দের উদ্যোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে এ উপলক্ষে মানববন্ধন ও পরে ফরিদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডাক্তার অসম জাহাঙ্গীর চৌধুরী টিটো, মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক হুমায়ুন কবির, মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার সানিয়াত জাহান, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার দিলরুবা জেবা, অধ্যাপক স্বপন কুমার বিশ্বাস, সহযোগী অধ্যাপক ডাক্তার মোঃ ফারুক হোসেন। এ সময় প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারী শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।উক্ত মানববন্ধন এবং সংবাদ সম্মেলনে বক্তারা অর্থোপেডিক সার্জন ডাক্তার শাহিন জোদ্দারের উপর হামলার তীব্র নিন্দা জানান।মূল আসামি মুত্তাকিনকে দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি এ হামলার সাথে জড়িত ইন্ধনদাতাদের উপযুক্ত বিচার ও শাস্তি দাবী করেন।মূল আসামিকে গ্রেফতার এবং দ্রুত শাস্তির আওতায় না আনলে ফরিদপুর চিকিৎসকেরা প্রতিটি কর্ম বিরতি এবং তাদের প্রাইভেট চেম্বার বন্ধের ঘোষণা দেন। পাশাপাশি তাদের এই মানববন্ধন কর্মসূচি অব্যাহত থাকবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। এর আগে একটা বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে আসে এবং মানববন্ধনে অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!