1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের দাবি জাঁকজমকপূর্ণ আয়োজনে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎ মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ, সহ-সভাপতি আবু নাসের ‎ চরভদ্রাসনে বন্ধুদের নিয়ে কিশোরের মাদক সেবন, মায়ের বাঁধায় বিপাকে চার পরিবার মধুখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কবির, সম্পাদক পিয়াল

আবুলহাসনাত
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫২১ Time View

ফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে আবারো নির্বাচিত হয়েছেন কবিরুল ইসলাম সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাহাবুব হোসেন পিয়াল। শনিবার বিকাল ৫ টায় এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ সালাম। এর আগে সকাল ৯ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর ১ টায় শেষ হয়।

এতে ৯৩ জন সদস্যের মধ্যে ৮৭ জন ভোট প্রদান করেন। নির্বাচন কমিশন জানান, এ নির্বাচনে ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক নাগরিক বার্তার সম্পাদক ও প্রকাশক কবিরুল ইসলাম সিদ্দিকী এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী যমুনা টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেল পেয়েছেন ২৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক ফতেহাবাদের নির্বাহী সম্পাদক মাহাবুব হোসেন পিয়াল এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী ডিবিসি টেলিভিশন ও মানবজমিনের প্রতিনিধি মাহাবুবুল ইসলাম পিকুল পেয়েছেন ৩৮ ভোট।

সহ সভাপতি পদে এনটিভির জেলা প্রতিনিধি সঞ্জিব দাস ৫২, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম দুলাল ৪৯ এবং জিটিভির জেলা প্রতিনিধি শেখ মনির হোসেন ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সহ সাধারণ সম্পাদক পদে এখন টিভির রিপোর্টার শেখ মফিজুর রহমান শিপন, অর্থ সম্পাদক পদে দৈনিক এশিয়াবানীর জেলা প্রতিনিধি খন্দকার আলী আরশাদ কাজল এবং কার্যনির্বাহী সদস্য পদে সাপ্তাহিক বুদ্ধিযুদ্ধের প্রকাশক ও সম্পাদক এস এম জাহিদ, সময়ের প্রত্যাশার জেলা প্রতিনিধি মানিক কুমার দাস, দৈনিক কুমারের প্রকাশক ও সম্পাদক এস এম রুবেল, দৈনিক কানাইপুর বার্তার সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সময় টিভির রিপোর্টার বিকে শিকদার সজল ও দৈনিক বৈশাখী নিউজের রুহুল আমিন নির্বাচিত হয়েছেন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন ৫ জন। তাঁরা হলেন, দপ্তর সম্পাদক এস এম মাসুদুর রহমান তরুণ (ইন্ডিপেনডেন্ট টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান নিপু (খোলা কাগজ), সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক বিভাষ দত্ত (ভোরের কাগজ), তথ্যপ্রযুক্তি ও পাঠাগার সম্পাদক মোঃ মুইজ্জুর রহমান রবি (আজকের সারাদেশ) এবং ক্রীড়া সম্পাদক শ্রাবণ হাসান (আজকের পত্রিকা)।

প্রধান নির্বাচন কমিশনার এম এ সালাম জানান, সকাল থেকে সুষ্ঠু পরিবেশের মাধ্যমে ভোট গ্রহন শেষ হয়। নির্বাচন শেষে বেসরকারিভাবে বিজয়ীদের ফলাফল ঘোষণা করা হয়। এ নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. হাসানুজ্জামান হাসান ও মঞ্জুয়ারা স্বপ্না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!